×

​নিজস্ব প্রতিবেদক:

​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে।

রবিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ছোটরায় মালেখা মমতাজ  স্কুল গেইটের বিপরীতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কাটেন বিউটি সিগনেচার বাই নুপুর এবং বিএস বিএন যুব  মহিলা সংগঠনের নির্বাহী পরিচালক বিশিষ্ট মেকআপ আর্টিস্ট, ট্রেইনার ও নারী উদ্যোক্তা সালমা ইসলাম নুপুর

​নতুন এই মেকওভার স্টুডিওটির স্বত্বাধিকারী উদীয়মান মেকআপ আর্টিস্ট এবং নারী উদ্যোক্তা ফারহানা আক্তার সুমা

আরও উপস্থিত ছিলেন পার্লার ওনার নারী উদ্যোক্তা মুনিয়া, তানিয়া পার্লার ওনার,  তাসলিমা  পার্লার ওনার এবং  উদ্যোক্তা এডভোকেট স্বর্ণাসহ অন্যান্য নারী উদ্যোক্তারা।

​উদ্বোধনকালে সালমা ইসলাম নুপুর বলেন, “নারীদের স্বাবলম্বী হওয়ার পথে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, উন্নত মানের সেবা প্রদানের মাধ্যমে ‘মুনতাহা মেকওভারস’ খুব দ্রুত গ্রাহকদের আস্থা অর্জন করবে।”

​প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফারহানা আক্তার সুমা জানান, আধুনিক ও মানসম্মত মেকআপ সার্ভিসের পাশাপাশি এখানে নারীদের জন্য কর্মসংস্থান ও বিশেষ সেবা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

amitmazumdercml@gmail.com

Related Posts

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

তনু হত্যা মামলা: ১০ বছর পর আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর এই প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত অবসরপ্রাপ্ত সিনিয়র...

Read out all

বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all