×

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া)
কুমিল্লার বরুড়া পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত ৩১,৩০,৪৬, ৯২০টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত ৩০ জুন বেলা ১১টায় বরুড়া পৌরসভার ২০২০ -২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অধিবেশন ২০২১ বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পৌরসভার সচিব মোঃ আমজাদ হোসেন খাঁন এর সঞ্চালনায় সভায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্যে পৌর মেয়র বরুড়া পৌরসভার ২০২০-২১সনের সংশোধিত বাজেট ২০,২৭,৯১,৫০০ টাকা, এবং ২০২১-২২ সনের প্রস্তাবিত ৩১,৩০,৪৬,৯২০ টাকার বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, বাজেট বাস্তবায়ন ও পৌরসভার উন্নয়নের লক্ষ্যে বক্তব্য রাখেন পৌরসভার ৫নং নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আবুল কাশেম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র রোটাঃ শাহিনুর হোসেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন সংরক্ষিত মহিলা আসন ৪.৫.৬ এর কাউন্সিলর মিনোয়ারা বেগম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহফুজুর রহমান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন বিল্লাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন মিহির, বিশিষ্ঠ ব্যবসায়ী আবদুল মমিন সওদাগর বরুড়া জুয়েলারি সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক, সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভায় বরুড়া বাজারের যানজট নিরসন, ফুটপাত দখল মুক্ত করা, পয়ঃনিষ্কাশনের লক্ষে ড্রেনেজ ব্যবস্থার উন্নত করা, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ করা সহ বিভিন্ন বিষয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে পৌরসভা মেয়র সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all

বরুড়ায় উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া) কুমিল্লার বরুড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন...

Read out all