×

আবদুল্লাহ আল মারুফ

কুমিল্লায় বরুড়ায় জঙ্গলে নিয়ে এক কিশোরীকে (১০ ) ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার উপজেলার ভাউকসার ইউনিয়নের রাড়ী গ্রামের একটি জঙ্গলে কিশোরীর লাশ উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ ধর্ষণের শিকার হয়ে মৃত্যু হয় ওই কিশোরীর। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে স্থানীয়রা।

আটক যুবক ভাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের মনোহর আলীর ছেলের মো. জসিম (২৮)।সে মাদকাসক্ত। এলাকার বিভিন্ন স্পর্টে মাদক সেবন করে একটি চক্র।

স্থানীয় ওয়ার্ড মেম্বার সফিকুর রহমান রাত ১০ টায় বলেন, সন্ধ্যায় আমাকে মেয়ের মামাতো ভাই কল দিয়ে বলে তার ফুফাতো বোনকে তারা পাচ্ছে না। জসিমের সাথে শেষবার তাকে দেখা গেছে তাই স্থানীয়রা তাকে আটক করেছে। আমি ঘটনাস্থলে গিয়ে জসিমকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে বলে সে ওই কিশোরীকে দেখেনি। পরে স্থানীয় কয়েকজন তার সামনেই দেখেছে বললে সে চুপ হয়ে যায়। আমি তাকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। ইউনিয়ন পরিষদে আসলে খবর আসে ওই মেয়েটার লাশ পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে যাওয়ার কিছুক্ষণ পর পুলিশও ঘটনাস্থলে আসে। ওই ছেলেকে পুলিশ নিয়ে গেছে এবং লাশও নিয়ে যায়।

তিনি বলেন, ধর্ষণের শিকার হয়েছে কিনা তা বলতে পারবো না। তবে ধারণা করা হচ্ছে এমনটাই। তাছাড়া মেয়েটার হাতে দড়ি বা কিছু দিয়ে বাধার চিহ্ন আছে।

স্থানীয় ভাউকসার ইউপি চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক বলেন, ঘটনা শুনেছি। ধর্ষণের কারণে মেয়েটা মারা গেছে বলে জানতে পারলাম। তবে এখনও নিশ্চিত না। পুলিশ তদন্ত করছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন সেনাসদস্যরা ব্যারাকে ফিরছেন: কুমিল্লায় সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে...

Read out all

বরুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশে গরু ডাকাতির চক্রের ৮ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ ও ডিবি পুলিশের পোষাক পরিধান করে স্থানীয় ডাকাতদের সহায়তায় গরু ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দলের ৮...

Read out all

কুমিল্লায় হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্য ; প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিকে...

Read out all

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। সোমবার (১৮...

Read out all

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all