×

কুমিল্লা প্রতিনিধি।

করোনায় মৃত লাশ দাফন করে আলোচনায় আসা কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ‘হ্যালো ছাত্রলীগে’র প্রতিষ্ঠাতা আবু কাউছার অনিক এবার সিলেটের বন্যার্তদের খিচুড়ি রান্না করে খাওয়ালেন। বুধবার (২২ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি, মোকামবাড়ি, উচ্চগ্রাম ও কোপার বাজার আশ্রয় কেন্দ্রসহ পানিবন্দি গ্রাম গুলোর এক হাজার পরিবারে গরম খিচুড়ি পৌছে দেন অনিক ও তার সহকর্মীরা। এসময় তাদের মাঝে মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, ঔষধ সামগ্রীসহ শুকনো খাবার তুলে দেওয়া হয় তাদের পক্ষ থেকে। মুরগি ও সবজির সমন্বয়ে বড় আকাড়ের ১৪টি ডেকচিতে রান্না করা হয় খিচুড়ি। তারপর নৌকায় করে সেসব ডেকচি নিয়ে যাওয়া হয় বানভাসীদের আশ্রয় কেন্দ্র ও পানি বৃদ্ধির ফলে বিচ্ছিন্ন গ্রাম গুলোতে।

গোয়াইনঘাট উপজেলার উচ্চগ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, ‘বন্যার কারনে শুকনো খাবার খেয়ে দিন পাড় করছিলাম। ঘরে রান্নার কোনো ব্যবস্থা ছিল না। গরম খিচুড়ি খেয়ে কি যে তৃপ্তি লাগছে বলে বোঝাতে পারবো না’।

হ্যালো ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আবু কাউছার অনিক জানান, ‘কেন্দ্রীয় যুবলীগের নির্দেশক্রমে আমরা বন্যায় কষ্টে থাকা মানুষ গুলোর পাশে দাঁড়াতে চেস্টা করেছি। কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা যুালীগের পক্ষ থেকে মানুষের মুখে অল্প খাবার তুলে দিতে পেরে শান্তি লাগছে’।

বন্যার্তদের জন্য খিচুড়ি খাওয়ানোর বিষয়ে অনিক বলেন, ‘মানুষ বন্যার জন্য অনেক দিন শুকনো খাবার খেয়ে আছে। তাই রান্না করে কিছু খাওয়ানো যায় কি না সেই চিন্তা থেকে খিচুড়ি দেওয়া’।
প্রসঙ্গত, কুমিল্লায় করোনায় মৃত লাশ দাফন, করোনাক্রান্ত রোগীদের ঔষধ প্রদান, টেলিমেডিসিন সেবা, রোগীদের রক্তদান ও সেই সময়ে কৃষকদের ধান কেঁটে আলাচনায় আসে অনিকের ‘হ্যালো ছাত্রলীগ’। বন্যার্তদের এবছর কুমিল্লা জেলা ও দেবিদ্বার উপজেলা যুবলীগের সমন্বয়ে সহায়তায় প্রদান করা হয়। এসময় যুবলীগ নেতা হাজী আবুল কাশেম ওমানী, মাসুম রানা ওমানী, মিজানুর রহমান সরকারসহ অন্যান্যরা সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all