×

( জাগো কুমিল্লা.কম)
যানজট নিরসনে কুমিল্লা শাসনগাছা এলাকায় ফ্লাইওভারে নির্মাণ করা হলেও দুর্ভোগে পড়েছেন শাসনগাছার এলাকার মানুষ। ওভারপাসের নিচের সড়কটি পিচ উঠে পানি ও কাদায় মাখামাখি হয়ে আছে। ওভারপাসের পূর্ব-পশ্চিম পাশ দিয়ে যানবাহন চলাচলের নেই কোন সু-ব্যবস্থা।

এশিয়া লাইন ও তিশাসহ শাসনগাছা টার্মিনাল সব ধরণের যাত্রীবাহীবাস ওভার পাসের নিচে সড়কের দুই পাশে যত্রতত্র ভাবে পার্কিংয়ের কারণে যানজট ওই এলাকার নিত্যদিনের সমস্যা। যার কারণে এলাকাবাসী, স্থানীয় ব্যবসায়ী ও নগর বাসিন্দারা বলছেন ওভারপাস নির্মাণে শাসনগাছায় দুর্ভোগ কমেনি। তারা শাসনগাছা বাস ট্রার্মিনালসহ এশিয়া লাইন ও তিশা বাস স্ট্যান্ডের অপসারণের দাবি জানান। আসন্ন ঈদ উপলক্ষে ভোগান্তি আরো বেড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা উত্তর জনপথের একমাত্র প্রবেশ পথ শাসনগাছা। শাসনগাছার যানজট ছিল নগরের অভিশাপ। সেই যানজট নিরসনে বহু কাংখিত রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হয়। ওভারপাস নির্মাণে নগরীর রেইসকোর্স থেকে খুব অল্প সময়ের মধ্যে শাসনগাছা অতিক্রম করে আলেখচর বিশ্বরোড এবং ক্যান্টেনমেন্ট যাওয়া যাচ্ছে।

তবে রেলওয়ে ওভারপাসের নিচের শাসনগাছার অবস্থা একেবারে নাজুক। নগরীর বাদশামিয়ার বাজার, রেইসকোর্স, স্টেশন মার্কেট সড়ক, ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ রোড সড়ক এবং কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে ওভারপাসের নিচ দিয়ে যাতাযাতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওভারপাসের দুই পাশ দিয়ে যানবাহন চলাচলের নেই কোন ব্যবস্থা।

একটি গাড়ি অতিক্রম করতে আরেকটি গাড়ি লাইন দরে দাঁড়িয়ে থাকতে হয়। সেই রাস্তাটিতেও ইট পাথর সরে গিয়ে গর্তে রূপ নিয়েছে। দীর্ঘ চার বছর যাবত সংস্কার হয়নি সকড়কটি। ইট, পাথর ও পিচ উঠে পানি ও কাদায় মাখামাখি হয়ে ওভারপাসের নিচের সড়ক এবড়োথেবড়ো হয়ে আছে। শাসনগাছা বাস ট্রার্মিনালের প্রত্যেকটি বাস যত্রতত্র ভাবে পার্কিং করছে। তারা স্ট্যান্ডে বাস পার্কিং না করে সড়কের মধ্যেই যত্রতত্র ভাবে পার্কিং করছে। এতে করে ওভারপাসের নিচে ঘন্টার পর ঘন্টা যানজট সৃষ্টি হচ্ছে।

ফ্লাইওভার থেকে নিচে যানবাহনের চাপ বেশি।

স্থানীয়রা জানান, ২০১৫ সালের মে মাস থেকে রেল ক্রসিংয়ের যানজট নিরসনে ওভারপাস নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এর কাজ শেষ হয়। দীর্ঘ চার বছর যাবত রেলওয়ে ওভারপাস নির্মাণকে ঘিরে ধর্মপুর, রেইসকোর্স ও শাসনগাছাসহ নগরীর পশ্চিমাংশ অনেকটা অকেজো হয়ে পড়ে।

যানজট, সড়ক সংস্কার এবং ওভারপাসের দুই পাশে ভালো প্রবেশ পথ না হওয়ায় রেইসকোর্স, শাসনগাছা এলাকায় নগর বাসিন্দাদের দুর্ভোগ এখনো অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. ফয়েজ বলেন, রেলওয়ে ওভারপাস নির্মাণে দূরদুরান্তে যাতায়াতে সহজ হয়েছে। সেই সাথে জন দুর্ভোগ বেড়েছে ওভারপাসের নিচে। সড়কের দুইপাশে যত্রতত্র ভাবে শাসনগাছা বাস ট্রার্মিনালের বাস পার্কিং, খানাখন্দ ও গর্তে ভরা সড়ক, ওভারপাসের পূর্ব এবং পশ্চিম পাশ দিয়ে আসা যাওয়ার নেই ভালো কোন পথ। এতে করে পথচারী, চলাচলরত যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ী মো. মোহন জানান, বেচা বিক্রয় নেই বললেই চলে। রেলওয়ে ওভারপাস নির্মাণের কারণে দীর্ঘ চার বছর দোকান খুলে বসেই আছি। এখনো যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় আমাদের ব্যবসায়ের একই হাল। সড়কটি সংস্কার করে আসা-যাওয়ার রাস্তাগুলো ভালো করে যানজট নিরসন করা হোক।

সড়ক ও জনপথ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হায়দার বলেন, ওভারপাসের নিচের সকড়কটি জুনের মধ্যে সংস্কার করতে চেষ্টা করছি। ভূমি অধিগ্রহণ এবং পানির ড্রেনের সংস্কারের কারণে আমরা সড়ক সংস্কারের কাজ শুরু করতে পারছি না। এছাড়াও যানজট নিরসনেও আমরা কাজ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all