×

নিজস্ব প্রতিবেদক:
 বরিশাল থেকে কুমিল্লায় এসে প্রেমিকের সন্ধান না পেয়ে  আবু ছাহিদ নামে ১০ মাসের শিশুকে অপহরন করে সাবিনা আক্তার  (২০)  নামে এক তরুণী। শিশুকে ফিরিয়ে নিতে হলে তার প্রেমিক ফারুকের সাথে দেখা করানো শর্ত দেয়া হয়।   সোমবার ( ৬ সেপ্টেম্বর)  রাতে চান্দিনা মাইজখার মোহোরআলী বাড়ীতে শিশু অপহরণের ঘটনা ঘটে ।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে । তথ্য প্রযুক্তির মাধ্যমে  পুলিশ ও ডিবি যৌথ অভিযান পরিচালনা করে । মঙ্গলবার ( ৭ সেপ্টেম্বর) সকালে বরিশালের মাওয়া ঘাট থেকে ওই প্রেমিকার কাছ থেকে ১০ মাসের শিশুকে উদ্ধার করে । এসময় প্রেমিক ফারুকের সাথে দেখা হলেও শিশু  অপহরের অভিযোগে আটক হলেন সাবিনা আক্তার ।

জানা যায়, সাবিনা আক্তার (২০) প্রেম করতেন চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের  মো. ফারুকের সাথে । কিন্তু সম্প্রতি  তুচ্ছ ঘটনা নিয়ে মনমালিন্য হলে যোগাযোগ বন্ধ করে দেয় ফারুক । দীর্ঘদিন প্রেমিকের খবর না পেয়ে প্রেমের টানে বরিশাল কাওনিয়া উপজেলার দিবাকার গ্রাম থেকে কুমিল্লার চান্দিনা মাইজখার গ্রামে এসে হাজির হয়। প্রেমিকা সাবিনা প্রেমিকের বাড়ি মোহারআলীতে গেলেও দেখা পেলো না ফারুকের সন্ধান। ফারুকের পরিবারের লোকজনও তাকে পাত্তা দেয় নি।

এ সময় উপায় না পেয়ে  সাবিনা আশ্রয় নেয় ফারুকের বাড়ির পাশের এক প্রতিবেশী মো. এরশাদুল হকের বাড়িতে। দুই দিন ঘুরাঘুরি করেও প্রেমিক ফারুকের সন্ধান পায়নি সাবিনা। অবশেষে সাবিনাকে আশ্রয় দেয়া প্রতিবেশীর এরশাদুল হকের ১০মাসের শিশু সন্তান  আবু ছাহিদকে নিয়ে পালিয়ে যায় প্রেমিকা সাবিনা। যোগাযোগ করলে সাবিনার শর্ত হলো প্রেমিক ফারুককে সঙ্গে নিয়ে যেতে হবে তার বাড়ি বরিশাল কাওনিয়া উপজেলার দিবাকার গ্রামে। তাহলেই ফেরত পাবে অপহরণকৃত শিশুটিকে।

বিষয়টি নিশ্চিত করে  কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই পরিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করে সাবিনা আক্তারকে আটক করা হয়েছে।  

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরিফুর রহমান বলেন, শিশুটিকে বরিশালের মাওয়া থেকে চান্দিনায় আনা হয়েছে। এ ঘটনায় অপহরণকারীকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all