×

অনলাইন ডেস্ক:
সম্প্রতি ধরে নিয়ে টাকা দাবি, ক্রসফায়ার ও বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ এসেছে পুলিশের বিরুদ্ধে। এছাড়াও প্রায় প্রতিনিয়তই পুলিশের হাতে হয়রানির শিকার হওয়ার অভিযোগও করেছেন অনেকে। কিন্তু মানুষ কোথায় অভিযোগ করবেন, সেটা জানা নেই। পুলিশের হাতে হয়রানির শিকার হলে অভিযোগ করার জন্য কয়েকটি মাধ্যম রয়েছে। আছে হটলাইনও। তবে হটলাইনগুলো জরুরি সেবার ক্ষেত্রেই ব্যবহার করা সমীচীন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে পুলিশ সদর দফতর সূত্র জানায়, পুলিশের হয়রানির বিরুদ্ধে অভিযোগ করার জন্য রয়েছে কয়েকটি মাধ্যম। তবে এজন্য আলাদাভাবে ‘আইজিপি কমপ্লেইন সেল’ নামে একটি সেল রয়েছে পুলিশ সদর দফতরে। পুলিশ সদস্যদের যেকোনও অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি অভিযোগ করার জন্য এই সেলে রয়েছে দু’টি মোবাইল ফোন নাম্বার (০১৭৬৯৬৯৩৫৩৫ ও ০১৭৬৯৬৯৩৫৩৬)। এ দু’টি নাম্বারে ফোন করে কিংবা ক্ষুদে বার্তা (এসএমএস) দিয়ে তাৎক্ষণিক অভিযোগ করা যায়।

এছাড়াও রয়েছে একটি ই-মেইল ঠিকানা (complain@police.gov.bd)। এই ই-মেইল ঠিকানাতেও লিখিত অভিযোগ করা যায়। এছাড়া ডাক কিংবা কুরিয়ার যোগে ‘আইজিপি কমপ্লেইন সেল’ –এপুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করা যায়। ২০১৭ সালের ১৩ নভেম্বর ‘আইজিপি কমপ্লেইন সেল’ চালু করা হয়।

এছাড়া হয়রানির শিকার যে কেউ ৯৯৯ নম্বরে অভিযোগ করতে পারেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের দুর্নীতি, অনিয়ম ও বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং বাহিনীতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে ‘‘আইজিপি কমপ্লেইন সেল’’ চালু করা হয়। পুলিশের যেকোনও সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলে সেটা সংশ্লিষ্ট ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়। তারা বিষয়টি খতিয়ে দেখে শাস্তির সুপারিশ করে থাকে। পরে পুলিশ সদর দফতর থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ছাড়াও ফৌজদারি মামলা করা হয়। অভিযোগ প্রমাণিত হলে পুলিশের সব পর্যায়ের সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।’

সহেলী ফেরদৌস আরও বলেন, ‘৯৯৯-এ যে কেউ অভিযোগ করতে পারবেন। তবে এটি জরুরি সেবার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই এখানে হয়রানির বিষয়ে অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে ‘‘আইজিপি কমপ্লেইন সেল’’-এ মোবাইলে কিংবা ই-মেইল ও ডাকযোগে অভিযোগ করলেই ভালো হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all