×

অনলাইন ডেস্ক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যামেরার লেন্স চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) শৃঙ্খলা বোর্ডের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস আহমেদকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে এক বছরের এবং আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। অপর শিক্ষার্থী শামীম ভুঁইয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, শিক্ষার্থী আনাস চুরির অভিযোগ স্বীকার করায় তাকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, শিক্ষার্থী শামীমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লার একটি হোটেলে ক্যামেরার লেন্স চুরির অভিযোগে কুবি শিক্ষার্থী আনাস আহমেদকে ক্যাম্পাসে এসে বহিরাগত কয়েকজন যুবক মারধর করে। অভিযোগ রয়েছে, মাদকের টাকা জোগাড় করতে আনাস ও শামীম এই চুরির পথ বেছে নেন। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে তাদের চুরির দৃশ্য ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। পরে আনাস চুরির অভিযোগ স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহপাঠী শামীমের বাসা থেকে চুরি হওয়া ক্যামেরার লেন্স উদ্ধার করা হয়।

এরপর গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত আনাসকে পুলিশের হাতে তুলে দেন এবং ক্যামেরার লেন্সটি উদ্ধার করে প্রকৃত মালিককে তা বুঝিয়ে দেন।

সূত্র: ইত্তেফাক 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না...

Read out all

আজ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন; চলবে ত্রিমুখী লড়াই!

নিজস্ব প্রতিবেদক।।  আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন।   আজ সকাল ৯টা হতে বিকেল ৫টা...

Read out all

হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা করে সুজনের পূর্ণবহালের চেষ্টা, আইনি নোটিশ

প্রতিনিধি | হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যার মাধ্যমে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দখলের অভিযোগ উঠেছে ব্রাহ্মণপাড়া উপজেলা...

Read out all

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জাহিদ পাটোয়ারীকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।বুধবার (১ এপ্রিল)...

Read out all

বরুড়ায় মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আইসিইউতে!

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিংগাপুর প্রবাসী স্বামী হাবিবুর রহমান নাজমুল নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত স্ত্রী এখন...

Read out all

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায়  একই পরিবারের চারজনসহ নিহত ৫

 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read out all