×

(বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোট)

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের পৌছির গ্রামের যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল সোমবার দুপুরে ইউনিয়নব্যাপী মাদক বিরোধী করা হয়েছে। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধূরী ও থানার ওসি নজরুল ইসলাম বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

‘মাদককে না বলি মাদক মুক্ত জীবন গড়ি, নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে উপজেলার মৌকারা ইউনিয়নের পৌছির গ্রামের যুব উন্নয়ন সংস্থা কয়েকশ’ তরুন যুবককে নিয়ে শতাধিক মোটর সাইকেল, সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে মাদক বিরোধী র‌্যালীর আয়োজন করেন। র‌্যালিটি পৌছির গ্রাম থেকে শুরু করে মৌকারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে উপজেলা নিবাহী কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধূরীর নিকট মাদক মুক্ত সমাজ গড়তে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে একটি স্মারক লিপি প্রদান করেন। এসময় নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধূরী বলেন মাদকসেবী ও ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু তাদের প্রতিহত করা হবে। কোথাও মাদক বিক্রয় ও সেবন করতে দেখলে ফোন করে থানায় অবহিত করার জন্য আহবান করেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা এবং দেশের জনগনের স্বার্থে মাদক প্রতিরোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে। এরপর নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বরাবরেও একটি স্বারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মৌকারা ইউপির চেয়ারম্যান আবু তাহের, পেয়ার আহাম্মদ মেম্বার, আ.লীগ নেতা খসরুসহ প্রায় দুই শতাধিক এলাকাবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

সুবিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী মওদুদ আব্দুল্লাহ শুভ্র

  স্টাফ রিপোর্টার:  বিগত ৯ বছর ধরে নানা অন্যায়ের শিকার হচ্ছেন নগরীর ৪নং ওয়ার্ড পুরাতন চৌধুরী পাড়ার, ইসলামপুর এলাকার বাসিন্দা, জাতীয় ও...

Read out all

খালেদা জিয়ার আজ ৮১তম জন্মদিন

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এ দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ইস্কান্দার মজুমদার...

Read out all

নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মো. আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিছিন্ন  ৩ জনের দেহ!

অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। তাদের দেহ ছিন্ন বিছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটিয়ে রয়েছে। বুধবার...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all