×

অনলাইন ডেস্ক:
এমপি বদি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন বলেও গুজব রটেছে কক্সবাজারের সর্বত্র। দৈনিক ইনকিলাব পত্রিকার “দেশ ছেড়ে যাচ্ছেন এমপি বদি!” শিরোনামে বিশেষ সংবাদদাতার বরাত দিয়ে একটি খবর প্রকাশ করে প্রথম পাতায়। সেখানে আরো বলা হয়, টেকনাফে দুই ক্রসফায়ারে ভেঙে পড়েছে ইয়াবা চেইনইয়াবা গডফাদার তালিকা থেকে দায় মুক্তি দেয়া হলেও সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের নানা সময় নানা মন্তব্যে ভরসা পাচ্ছেন না কক্সবাজার উকিয়া- টেকনাফ আসনের সরকার দলীয় এমপি আব্দুর রহমান বদি।

প্রতিবেদনে প্রকাশ, গত শুক্রবার রাতে টেকনাফে যুবলীগের সাবেক আহবায়ক ও টেকনাফ পৌর কাউন্সলর একরাম(কমিশনার) এবং এর আগের দিন এমপি বদির বেয়াই আক্তার মেম্বার বন্দৃকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় এখন ইয়াবা সম্রাজ্যে তোলপাড় চলছে। এরই মাঝে গত রাত থেকে ইয়াবা গডফাদার বলে আলোচিত সমালোচিত আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন বলে গুজব শোনা যাচ্ছে।

ইতোমধ্যেই ইয়াবা গডফাদাররা ভারত-মিয়ানমারে পালিয়ে গেলেও বদির পরিবারের সদস্যরা ঢাকা- চট্টগ্রামে গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে গেছে বলেও এই প্রতিবেদনে দাবি করা হয়। বদির ভাই ইয়াবা গডফাদর ও টেকনাফ পৌর কাউন্সিলর মুজিব মিয়ানমারে আশ্রয় নিয়েছে নিশ্চিত হওয়া গেলেও অন্যরা কোথায় আছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে এমপি বদির ঘনিষ্টজনেদের উধ্বৃতি দিয়ে পত্রিকাটি বলছে, তিনি পালিয়ে যাচ্ছেন না। এমপি আব্দুর রহমান বদি ওমরা পালনের জন্য সউদী আরব যাচ্ছেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর মন্তব্যে এমপি বদি আর ভরসা পাচ্ছেননা। তিনি বলেন, আওয়ামী লীগের কক্সবাজারের সংসদ সদস্য বদির বিরুদ্ধে যদি মাদকের অভিযোগ প্রমাণ পাওয়া যায় তাহলে বদির বেয়াই যেমন ছাড় পায়নি তেমনি আওয়ামী লীগ,বিএনপি কেউ ছাড় পাবে না। তাঁর এমন্তব্যে এমপি বদি আর ভরসা পাচ্ছেন না বলেই মনে করছেন। এমপি বদি স¤প্রতি ক্রসফায়ারে ভীত নয় বলে মন্তব্য করলেও মন্ত্রী ওবায়দুল কাদের এর মন্তব্যে তিনি আর ভরসা পাচ্ছেন না বলেই মনে করছেন অনেকে।

ঈদকে সামনে রেখে গত শনিবার দুপুরে তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন। মন্ত্রী এসময় আরও বলেন, সারাদেশে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে র‌্যাব এবং পুলিশ। এই অভিযানে রাজনৈতিক একটি মহল খুশি না হতেও পারে কিন্তু দেশের মানুষ অনেক খুশি। মাদক বিরোধী অভিযানে আওয়ামী লীগের সংসদ সদস্য বদির ব্যাপারে তিনি বলেন, বদির বেয়াই ছাড় পায়নি, মাদক ব্যবসার সাথে আওয়ামী লীগ, বিএনপিসহ যেই অভিযুক্ত কেউই ছাড় পাবে না। অভিযোগ প্রমানিত হলে বদিও ছাড় পাবে না। মন্ত্রী ওবায়দল কাদেরের এই মন্তব্যে এখন বদি সম্রাজ্যে তোলপাড় চলছে। #সূত্র: ইনকিলাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all