×

ইব্রাহিম জাদরানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে লাহোরে ৩২৫ রান করে আফগানিস্তান। একই মাঠে আগের ম্যাচে সাড়ে তিনশর বেশি রান তাড়া করার প্রেরণা নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইংল্যান্ড। তবে আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাইয়ের দারুণ বোলিংয়ে পেরে ওঠেনি তারা। ব্যাটিংয়ে চমৎকার অবদান রাখার পর বল হাতে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। তাতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আবারও ইংল্যান্ডকে বধ করে আফগানরা। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের পর তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলো ইংলিশরা। ইনিংসের এক বল বাকি থাকতে তাদের অলআউট করে ৮ রানে জেতে আফগানিস্তান।

৩২৬ রানের লক্ষ্য দিয়ে ফিল সল্টকে (১২) বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন আজমত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে দারুণ ইনিংস খেলা বেন ডাকেট (৩২) এবার ব্যর্থ। তবে জো রুটের ব্যাটে যখন ইংল্যান্ড চোখ রাঙাচ্ছিল, তখন আরও দুইবার ব্রেকথ্রু করেন আফগানিস্তানের ফাস্ট বোলার। তারপর শেষটাও করে দিয়ে আসেন তিনি। ৯.৫ ওভারে ৫৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন আজমত।

জস বাটলারের (৩৮) সঙ্গে রুটের জুটি অস্বস্তিতে রেখেছিল আফগানিস্তানকে। আজমত ভেঙে দেন ৮৩ রানের জুটি। বাটলার (৩৮) ফিরে গেলেও রুট একপ্রান্ত আগলে রেখে ইংল্যান্ডকে এগিয়ে নিতে থাকেন। ৪৬তম ওভারে তাকে ফিরিয়ে দেন আজমত। ১১১ বলে ১১ চার ও ১ ছয়ে ১২০ রানে কিপার রহমানউল্লাহ গুরবাজের ক্যাচ হন রুট।

২৫ বলে তখন ইংল্যান্ডের দরকার ৩৯ রান। সপ্তম ব্যাটার হয়ে রুট প্যাভিলিয়নে ফিরলেও পথ হারায়নি তারা। নেমেই চার মারেন জোফরা আর্চার। পরের ওভারে তিনি আরেকটি বাউন্ডারি ও ডাবলসে রান বের করে নেন।

আজমতকে একটি চার মেরে জেমি ওভারটনও (৩২) আফগানদের ঘাম ছুটান। দুই বল পরই এই ফাস্ট বোলারের শিকার তিনি।

শেষ ২ ওভারে দুই উইকেট নিয়ে ১৬ রান দরকার ছিল ইংলিশদের। শেষের আগের ওভারে পঞ্চম বলে ফজল হক ফারুকী আর্চারকে ফিরিয়ে তাদেরকে ব্যাকফুটে ফেলেন। ওই ওভারে মাত্র ৩ রান করে ইংল্যান্ড। শেষ ওভারে লাগে ১৩ রান। আজমত বোলিংয়ে এসে প্রথম চার বলে সিঙ্গেল দেন। পঞ্চম বলে লং অনে ইব্রাহিমের ক্যাচ হন আদিল রশিদ। ৩১৭ রানে ইংল্যান্ডকে অলআউট করে জয়ের আনন্দে ভাসে আফগানরা।

এর আগে ইব্রাহিম ১৪৬ বলে ১৭৭ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন। ওয়ানডেতে নিজের সর্বোচ্চ ব্যক্তিগত রানের কীর্তিকে পেছনে ফেলেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে গড়েছেন সর্বোচ্চ রানের রেকর্ড। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় ঘটে এই ঘটনা।...

Read out all

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস

নিজস্ব প্রতিবেদক: তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এ উপলক্ষে সারা দেশের কৃষক ও...

Read out all

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন সেনাসদস্যরা ব্যারাকে ফিরছেন: কুমিল্লায় সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে...

Read out all

কুমিল্লায় হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্য ; প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিকে...

Read out all

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। সোমবার (১৮...

Read out all

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all