×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও বিএনপির দুই নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

তারা হলেন- সাবেক কুসিক মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। 

মঙ্গলবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ভাই অ্যাডভোকেট কাইমুল হক রিংকু। দুপুর সাড়ে ১২টার দিকে নিজাম উদ্দিন কায়সার মনোনয়নপত্র জমা দেন।

বিএনপির দুই নেতার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, আমার মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী। বর্তমান মেয়রকে আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই দেখি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমার দলের ও কুমিল্লার মানুষের আস্থার দিকে লক্ষ্য রেখে। আমি কোনো একজনের প্রতিদ্বন্দ্বী নয়।

মনোনয়নপত্র জমা দিয়ে মনিরুল হক সাক্কুর ভাই অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, মনিরুল হক সাক্কু মানুষের কথায় নির্বাচন করছে। কুমিল্লার মানুষের জন্য ১০ বছর তিনি কাজ করেছেন তা মানুষ জানেন। মানুষ এসব কিছুর প্রতিদান দেবেন এই নির্বাচনে। সাক্কু সাহেব একদলই করবেন আমৃত্যু। তিনি বলেছেন- দল থেকে পদত্যাগ মানে অন্য দলে যোগদান নয়। মানুষের কথা ভেবে যদি দল ছাড়তে হয়, তিনি তাও করবেন।

আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দেন ছিল আজ। ১৯ মে জেলা শিল্পকলা একাডেমিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। এ নির্বাচনে ১০৫টি কেন্দ্রে ৬৪০টি ভোট কক্ষ থাকবে।  

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুইজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all

তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করে নেবেন: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু

অনলাইন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, ‘গত দুই-তিন দিন ধরে কয়েকজন অর্বাচীন কিছু কথাবার্তা বলেছেন।  তারা বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

Read out all

কুমিল্লায় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের বর্ষ সমাপনী উন্নয়ন সভা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর বাদুরতলা কিউ আর টাওয়ারের গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের কুমিল্লা...

Read out all