×

অনলাইন ডেস্ক:
মৌলভীবাজারে তিন বান্ধবীর সাহসিকতা ও বুদ্ধির কারণে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। এখন সবার প্রশংসায় ভাসছে সচেতন ওই তিন কিশোরী।

গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের শাহ হেলাল স্কুলের দশম শ্রেণির তিন সহপাঠী মিলে হাজির হয় মৌলভীবাজার মডেল থানায়। দেখা করতে চায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে।

থানার ওসির সঙ্গে দেখা করে তারা জানায়, মোস্তফাপুর ইউনিয়নে তাদের এক বান্ধবীর জোর করে বাল্যবিয়ে দিয়ে দিচ্ছে পরিবার। বান্ধবীকে রক্ষার্থে পুলিশের সাহায্য চায় তারা। একইসঙ্গে পুলিশকে প্রতিজ্ঞাবদ্ধ করায় পারিবারিক ও সামাজিক বিবেচনায় তাদের বান্ধবীর নাম ও এই ঘটনা যেনো গোপন রাখা হয়। পরে পুলিশ গিয়ে সেই বাল্যবিয়ে ভেঙে দেয়।

পরে শুক্রবার ওসি বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় তা এলাকায় ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জাগো নিউজকে বলেন, আমি তাদেরকে কথা দিয়েছি তাই কারো নাম ঠিকানা প্রকাশ করতে পারছি না। এরা তিনজন দশম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার তাদের অপর এক সহপাঠীর বয়স ১৮ হওয়ার আগেই বিয়ে দেয়া হচ্ছে জেনে উদগ্রীব হয়ে পড়ে। বাল্যবিয়ে বন্ধ করতে হাজির হয় থানায়। তাদের সঠিক সঠিক তথ্যের কারণে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। ধন্যবাদ তিন ছাত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all