×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রয়াত নাট্য শিল্পী সোহাগী জাহান তনুর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ২০ মার্চ) দুপুর ১২ টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ  থিয়েটারের মহড়া কক্ষে অনুষ্ঠিত হয়।

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আশফাক হোসেন বলেন, এই শোক ভুলার নয়। তনু হত্যাকান্ডের ৬ বছর পর আমরা এটাই প্রত্যাশা করি, বিচার প্রক্রিয়া যেন দ্রুত সময়ের মধ্যে করা হয়।

কলেজ মসজিদের ইমাম মাসুম বিল্লাহ দোয়া মাহফিলে মোনাজাত করেন এবং এসময় তার আত্মার শান্তি কামনা করা হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি রুবেল হোসেন জানান, তনু ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য ও আমার সহকর্মী ছিল। আমরা তো পরিবারের সদস্য তাই তাকে ভুলতে পারিনা। বিগত ৬ বছর ধরে আমরা স্মরন সভা ও দোয়া মাহফিল করে আসছি।

কলেজের থিয়েটারে সাধারণ সম্পাদক মৌসুমি সরকার বলেন, থিয়েটার কর্মীদের নিরাপত্তা জোরদার
প্রয়োজন। তা না হলে এই ধরনের হত্যাকান্ডের ঘটনা আরও ঘটতে পারে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তনুর হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।

কলেজ থিয়েটারের আয়োজনে উক্ত স্মরন সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিক্ষক উপদেষ্টা প্রভাষক সাইফুল ইসলাম, কলেজের থিয়েটারে সহ সাংগঠনিক সম্পাদক রাইমা আক্তার বিনতি, সহ প্রশিক্ষণ সম্পাদক আঁখি রাই সরকার সহ অন্যান্য নাট্য শিল্পীরা।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় প্রাইভেট পড়াতে গিয়ে তনু নিখোঁজ হয়। পরে রাতে সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডিএনএ টেস্টের রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার পর পুলিশ, ডিবি ও পরে সিআইডি মামলা তদন্ত করেও কোনো কুল-কিনারা পায়নি। সর্বশেষ পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২০ সালের ২১ অক্টোবর তনু হত্যা মামলার নথি পিবিআইয়ে হস্তান্তর করা হয়। হত্যার ছয় বছর পার হলেও তদন্ত এখনও চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all