×

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে আজ ১১ই সেপ্টেম্বর সকাল ৯:০০ ঘটিকায় বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। আয়োজনে সরকার দল হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবং বিরোধীদল হিসেবে অংশগ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ছায়া সংসদের প্রস্তাবনা ছিলো “বর্তমান বৈশ্বিক পরিস্থিতি খাদ্য দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য প্রধানত দায়ী”।

প্রতিযোগিতায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কে হারিয়ে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ভিক্টোরিয়া কলেজের হয়ে অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন আলিমুল হক আজাদ (বিরোধীদলীয় নেতা), অভিষেক কর (উপনেতা), সোহাগ হোসেন (সাংসদ)।

অতিরিক্ত বিতার্কিক হিসেবে ছিলেন সালমা আহমেদ ও মুশফিকা নওশিন। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মাহবুবুল আলম (সভাপতি, এফবিসিসিআই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান (মহাপরিচালক,জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর)। সভাপতিত্ব করেন :জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ (চেয়ারম্যান, ডিবেট ফর ডেমোক্রেসি)। উক্ত অনুষ্ঠানে বিতার্কিকদের সাথে উপস্থিত ছিলেন জনাব মো. আনোয়ার হোসেন (মডারেটর, ভিসিডিএস ও সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)। জনাব মেহেদী হাসান (এডিশনাল মডারেটর,ভিসিডিএস ও
প্রভাষক, বাংলা বিভাগ)। উক্ত অনুষ্ঠানে দর্শক হিসেবে আরো উপস্থিত ছিলেন ভিসিডিএস এর সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ। বিতার্কিকদের এই জয়ে অধ্যক্ষ, উপাধ্যক্ষ,শিক্ষক পরিষদ, ভিসিডিএস এর মডারেটর প্যানেল ও সাবেকগণ বিতার্কিক এবং ভিসিডিএস কে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all