×

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়ে রিসেপ তায়্যিপ এরদোগান বলেছেন, এ বিজয় গণতন্ত্রের বিজয়, এ বিজয় আট কোটি তুর্কি নাগরিকের বিজয়।

তিনি বলেছেন, শাসক নয়, বরং সবসময় জনগণের সেবক হওয়ার চেষ্টা করেছি। আমার দেশের জনগণ এ ব্যাপারে অনেক সজাগ।

নির্বাচনে বিজয়ী হয়ে স্থানীয় সময় সোমবার সকালে রাজধানী আঙ্কারায় নিজের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির প্রধান কার্যালয়ের বেলকনিতে দাঁড়িয়ে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। খবর বিবিসি ও আনাদলুর।

এরদোয়ান বলেন, প্রায় ৯০ শতাংশ ভোটার উপস্থিতির মাধ্যমে তুরস্ক দুনিয়াকে গণতন্ত্রের শিক্ষা দিয়েছে। এ নির্বাচনে তুরস্কের জনগণ, এ অঞ্চল এবং দুনিয়ার সব নিপীড়িত মানুষের বিজয় অর্জিত হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এরদোয়ান ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররেম ইন্স পেয়েছেন ৩১ শতাংশ ভোট।

ভোটের ফলাফল প্রকাশের পর বিরোধী দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে তারা জানিয়েছে, ফলাফল যাই হোক না কেন তারা গণতন্ত্রের পক্ষে যুদ্ধ চালিয়ে যাবে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভোটের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিরোধী দল। ভোটের চূড়ান্ত ফলাফল শুক্রবার ঘোষণা করা হবে।

তবে নির্বাচন কমিশন থেকে ভোটের ফলাফল প্রকাশের আগেই রোববার রাতে এরদোয়ান বলেন, বেসরকারি ফলাফলের ভিত্তিতে আমি এখন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের জনগণ আমাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। আমি আশা করি, এই নির্বাচনের উপর ছায়া ফেলে কেউ গণতন্ত্রকে ধ্বংস করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

গাজায় ফের বর্বরোচিত হামলা, শিশুসহ নিহত অন্তত ৮১

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায়...

Read out all

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স...

Read out all

ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক: দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে...

Read out all

সৌদি আরবে কুমিল্লার প্রবাসীকে মারধর করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকসৌদি আরবের রিয়াদ শহরে সন্ত্রাসী হামলায় সেলিম সজীব নামে এক বাংলাদেশি প্রবাসী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৪ এপ্রিল, স্থানীয় সময়...

Read out all

যে কারণে গুহার ভেতরে গিয়েছিল কিশোর ফুটবলাররা !

অনলাইন ডেস্ক: অবশেষে দুঃস্বপ্নের গুহা থেকে মুক্তি মিলল। মুক্ত বাতাসে শ্বাস নিল থাই খুদে ফুটবলাররা। থাইল্যান্ডের জলমগ্ন গুহা থাম লুয়াংয়ের চার কিলোমিটার...

Read out all

এবার কোথায় যাবে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধরা ?

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় শনিবার শেষ হচ্ছে অবৈধ অভিবাসীদের বৈধকরণের সকল প্রক্রিয়া। শনিবার রাত ১২টা পর্যন্ত পুত্রাযায়া ইমিগ্রেশন অফিসে চলবে ফিঙ্গারিংয়ের কার্যক্রম। তবে...

Read out all