×

( জাগো কুমিল্লা.কম)
রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল আইসল্যান্ডের কাছে পয়েন্ট ভাগাভাগি করে চরম বেকায়দায় পড়েছে আর্জেন্টিনা। ওই ম্যাচে পেনাল্টি মিস করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন লিওনেল মেসি। দ্বিতীয় খেলায়ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে মেসির আর্জেন্টিনা।

যে মেসির জাদু দেখার জন্য অপেক্ষা করছিল সারাবিশ্ব, সেই মেসিই পুরো খেলায় ছিলেন জাদুহীন। কোন চমকই দেখাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার সাথে হেরে ভক্তদের কাঁদিয়ে মাঠ ছাড়লেন বিশ্বের সেরা ফুটবলার মেসি।

অন্যদিকে অবশেষে ক্রোয়েশিয়ার কাছে হেরে গেল মেসির আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে তারা। খেলার প্রথমার্ধে উভয় দল গোল ছাড়াই বিরতিতে যান। তবে বিরতি থেকে ফিরেই আর্জেন্টাইন গোলকিপারের ভুলে ৫২ মিনিটে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর একাধিকবার উভয় দল গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। তবে খেলার ৮০ মিনিটে ক্রোয়েশিয়া অধিনায়কের গোলে ২-০ গোলে আরও এগিয়ে যায় তারা। এরপর খেলার ৯০ মিনিটে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

আর্জেন্টিনা হেরে যাওয়ার মাঠে খেলা দেখতে আসা অনেক ভক্ত কেঁদেছেন। হতাশা নিয়ে মাঠ ছাড়ে তারা। ভক্তদের খুশি করতে পারলেন না মেসি। এদিকে বিশ্বকাপের শেষ ষোলতে যাওয়া অনেকটা অনিশ্চিত। এখন অন্য দলের জয়-পরাজয়ের ওপর তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে।

অন্যদিকে বিশ্বকাপ শুরুটা ভালো করতে পারে নি আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে দুর্বল আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ফলে দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় দরকার ছিল আর্জেন্টিনার। আজকের ম্যাচের শুরু থেকেই ভালো খেলছিল আর্জেন্টিনা। পাশাপাশি সমান তালে খেলে গেছে ক্রোয়েশিয়াও। তবে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। তবে দ্বিতীয়ার্ধে খেলার ৫১ মিনিটে গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

খেলার ২৯ মিনিটে সহজ গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারে নি আর্জেন্টিনা। অন্যদিকে খেলা শুরুর চার মিনিটের মাথায় একটি গোল করার সুযোগ পায় ক্রোয়েশিয়া কিন্তু কাজে লাগাতে পারেনি।

আর্জেন্টিনা একাদশ: কাবাল্লেরো, ওতামেন্দি, সালভিও, মার্কাদো, তাগলিয়াফিকো, মাশ্চেরানো, পেরেজ, আকুনিয়া, মেসি, মেজা ও আগুয়েরো।

ক্রোয়েশিয়া একাদশ: সুবাসিচ, স্ট্রিনিচ, ভিদা, ভ্রাসালকো, লভরেন, ব্রজোভিচ, মদ্রিচ, রাকিতিচ, আনতে রেবিক, মানজুকিচ ও পেরেসিচ।

উল্লেখ্য, ক্যারিয়ারের অনেক উত্থান পতনের ভেতরের দিয়ে গেছেন বার্সেলোনার এই তারকা। নিজের খারাপ সময়ে পেয়েছেন সতীর্থসহ পরিবারের সবাইকে। ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে তিনটি মেজর টুর্নামেন্টের ফাইনালে হেরে জাতীয় দল থেকে হতাশায় অবসর নেন মেসি। দলের খারাপ সময়ে আবারো হাল ধরেন আর্জেন্টিনার। তুলেন বিশ্বকাপের মঞ্চে। সে কারণে, পুরো বিশ্বের কোটি কোটি সমর্থকের মন থেকে চাওয়া, আজ অন্তত মেসি জ্বলে উঠুক। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all