×

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতাদের অনুমতি না নিয়ে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করায় দল থেকে বহিস্কার হলেন জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিন। সে ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন। এছাড়া জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিণ জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রের ২০/১ (১)ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই ব্যবস্থা নেন।

জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় পার্টির সংসদীয় বোর্ড প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে মো. জসিম উদ্দিনকে মনোনয়ন প্রদান করেছেন। জসিম উদ্দিন উক্ত মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তকে অমান্য করেছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থিতা প্রত্যাহার করায় তাঁর বিরুদ্ধে উপরোক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

মনোননয়ন বৈধ ঘোষণার সময় লাঙল প্রার্থী জসিম উদ্দিন বলেন, জাতীয় পার্টিকে কথা দিয়েছি নির্বাচন করব এবং মনোনয়নের মর্যাদা রাখব। আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।

কিন্তু হঠাৎ করে তার মনোনয়ন প্রত্যাহারে ক্ষুব্ধ জাতীয় পার্টি দলের নেতারা। মনোনয়ন প্রত্যাহারের পর তিনি বলেছিলেন, করোনার সময় এলাকার লোকজন আমাকে ধরেছেন নির্বাচন না করার জন্য। উনি মুরব্বি মানুষ, তাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।।

তবে জাতীয় পার্টির সংসদীয় বোর্ড প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে যেকোনো পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতিকে মোঃ জসিম উদ্দিনকে মনোনয়ন প্রদান করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম বলেন, ‘জসিম উদ্দিন কার সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এ বিষয়ে জানি না। মনোনয়ন পাওয়ার পরও যোগাযোগ করেনি।

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওবায়দুল কাদের মহন জানান, মো. জসিম উদ্দিন টাকা বিনিময়ে বিক্রি হয়ে আত্মগোপনে আছেন। প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন কাউকে না জানিয়ে।

সোমবার জসিম উদ্দিনের সঙ্গে বার বার যোগাযোগের করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

তবে আওয়ামী লীগ প্রার্থী আবুল হাশেম খান বলেন, জসিম এলাকার ছোট ভাই। এলাকার লোকজন এবং আমাদের দলীয় লোকজনের অনুরোধে সে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এখানে আর্থিক লেনদেনের কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, আগামী ২৪ জুন মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য থাকলেও চারদিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন তিনি। রবিবার (২০ জুন) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এসে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে প্রার্থীতা প্রত্যাহারের আবেদনটি জমা দেন জাপার প্রার্থী জসিম উদ্দিন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

  অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই...

Read out all

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিছিন্ন  ৩ জনের দেহ!

অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। তাদের দেহ ছিন্ন বিছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটিয়ে রয়েছে। বুধবার...

Read out all

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো...

Read out all

কুমিল্লায় ধানের চারা, টিন ও নগদ অর্থ দিয়ে বানভাসি মানুষের পাশে সেনাবাহিনী

  কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। এ...

Read out all

কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি।। পেশাদার সাংবাদিকদের সংগঠন কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে পবিত্র ঈদ-উল আযহা পরবর্তী ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫...

Read out all