×


নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি বিএনপি ডাকা দেশব্যাপি কালো পতাকা মিছিলের প্রতিবাদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ডাকা দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় পতাকা হাতে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় নেতা কর্মীরা শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশের বিশাল মিছিলে যোগদান করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম। উপস্থিত ছিলেন ও
বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান আব্বাসী, সহ-সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনা, কোষাধক্ষ্য আলী মনসুর ফারুক , সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আল ফাত্তাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম ,মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ, যুগ্ন আহ্বায়ক হাবিবুল আল আমিন সাদি, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা বেগম ,সাধারণ সম্পাদক উম্মে সালমা লিজা, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সালেহ আহাম্মেদ রাসেল, মহানগর স্বেচ্ছাবলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সোহেল সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন-নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আর এই নিরঙ্কুশ বিজয় বিএনপি-জামাত মেনে নিতে না পেরে নির্বাচনের আগে পরে দেশে আগুন সন্ত্রাস করছে, তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই যে কোন মূল্যে তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।

গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all