×

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লায় বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ১০৯ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করেছে কুমিল্লা আবহাওয়া অফিস। সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কুমিল্লা মোট বৃষ্টিপাত হয়েছে ১১১ মিলিমিটার। সম্প্রতি স্বল্প সময়ে এত ভারী বৃষ্টির রেকর্ড কুমিল্লায় হয়নি।

মঙ্গলবার দিনভার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সন্ধ্যার পর এক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় কুমিল্লা ।একটানা ভারী বৃষ্টিপাত হলে শহরের বিভিন্ন সড়ক ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা আবহাওয়া অফিসের পর্ববেক্ষক মাইন উদ্দিন জাগো কুমিল্লা ডট কমকে জানান, বর্তমানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে গত কয়েক ঘন্টার মতো এত ভারী বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫ টা থেকে ৬ টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার, সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৯১ মিলিমিটার।

কুমিল্লা ক্লাব : ছবি বাহার রায়হান

এদিকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে কুমিল্লাবাস। হঠাৎ বৃষ্টিতে মানুষের দৈনন্দিন কাজকর্মে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। ঈদ উপলক্ষে শপিং করতে এসে বিপাকে পড়েছেন অনেকে। এদিকে বৃষ্টিকে কেন্দ্র কুমিল্লা নগরীতে তীব্র যানবাহন সংকট দেখা দিয়েছে। এছাড়া এই নির্ধারিত ভাড়া থেকে তিনগুন বেশি ভাড়া আদায় করছে রিক্সা ড্রাইভাররা।রাত সাড়ে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে।

কান্দিরপাড়

বৃষ্টিতে কুমিল্লা নগরীর বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শহরের চর্থা , বাগিচাগাঁও, চকবাজার, ঝাউতলা, পুলিশ লাইন, ডিসি রোড, ধর্মপুর, ঠাকুরপাড়াসহ নগরীর প্রধান প্রধান সড়ক পানির নিচে রয়েছে।বিভিন্ন এলাকার বিভিন্ন সড়ক দুই-তিন ফিট পানিতে তলিয়ে যায়। এতে করে শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও দোকানপাটের ভেতরে পানি ঢুকে যায়। কুমিল্লার বিভিন্ন উপজেলায় প্রচুর বৃষ্টি পাতের খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all