×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার মনোহরগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানে নোমান নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিপুলাসার নূরানী হাফেজিয়া ইসলামি একাডেমির প্রথম জমাতের ওই শিশুকে নির্যাতনে অভিযুক্ত প্রতিষ্ঠানটির শিক্ষক এমদাদ হোসেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে তা আলোচনার ঝড় তোলে কুমিল্লাজুড়ে।

শিশু নোমান উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাঁচি গ্রামের খোরশেদ আলমের ছেলে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে নোমানকে ভালভাবে পাঠ দেওয়ার নামে এমদাদ তার আবাসিক হোস্টেলে রাখছিলেন। গত কয়েকদিন ধরে নোমানের বাবা-মা তার সঙ্গে দেখা করতে গেলে এমদাদ বিভিন্ন কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছিলেন।

এতে শিশুটির বাবা-মায়ের মনে সন্দেহ হলে তারা জোর করে দেখা করতে যান। তখন দেখা যায়, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে বেতের আঘাত। নোমানের দুই উরুতে বেতের আঘাত ও চোখ-মুখে জখমের ছাপ দেখে বাবা-মা চিৎকার শুরু করেন। নোমানের সঙ্গে কথা বললে সে জানায়, এমদাদ তার স্পর্শকাতার অঙ্গেও গরম পানি ঢেলে নির্যাতন করে।

স্থানীয়রা আরও জানান, এমদাদের বিরুদ্ধে এর আগেও একাধিক ছাত্রকে নির্যাতনের অভিযোগ রয়েছে। নোমানকে এভাবে নির্যাতনের খবরে ওই শিক্ষককে বিচারের আওতায় আনার দাবি করেছেন সচেতন মহল। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলছে, ২০ হাজার টাকায় শিশু নির্যাতনের বিষয়টি ‘সমঝোতার’ মাধ্যমে মীমাংসার চেষ্টা চালাচ্ছেন এমদাদের পক্ষের একটি গ্রুপ।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all