×

মাহফুজ বাবু কুমিল্লা :
রাস্তার পাগলিটাও মা হয়েছে তবে বাবা হয়নি কেউ। না এ ক্ষেত্রে ঘটেছে এক ভিন্ন ঘটনা যা মানবতার অনন্য এক নজির হয়েই থাকবে।
গত ২৬শে মে শনিবার বিকেল সারে ৩টায় কুমিল্লা জেলা সদরের আমতলী এলাকার মহাড়কের পাশে খোলা আকাশের নিচে সন্তান প্রসব করে এক মানুষিক প্রতিবন্ধী কিশোরী। নাক চেপে দাড়িয়ে জটলা করে দেখছিলো সবাই। দুর্গন্ধে পাগলিটার কাছে ঘেসছিলোনা কেউ। রাস্তার পাশে মাটিতে পরে ছিলো নাড়ি না কাটা সদ্যজাত শিশু রক্তাক্ত এক বদ্ধ উন্মাদ প্রতিবন্ধী কিশোরী । খবর পান নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর মাহমুদ।

নাম পরিচয়হীন ভবঘুরে কিশোরী এবং নবজাতক কন্যা শিশুটির প্রতি মানবিক দায়িত্ববোধ নিয়ে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন পুলিশ ইন্সপেক্টর রুবেল । ঘটনাটি জানতে পেরেই সাথে সাথে ছুটে যান কুমিল্লা কোতোয়ালি থানাধীন নাজিরা বাজার ফাঁড়ির এই ইন্সপেক্টর। ফাঁড়ি পুলিশ সদস্য এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন মানুষিক ভারসাম্যহীন ঐ কিশোরী ও নবজাতক শিশুটিকে। রাস্তায় বালুর মাঝে পরে থাকা শিশুটিকে পুলিশ ভ্যানে করে দ্রুত নিয়ে আসা হয় ক্যান্টনমেন্ট মার্কেট সংলগ্ন ময়নামতি জেনারেল হাসপাতালে। চিকিৎসা সেবা সহ যাবতীয় দায়িত্ব নেয় ইন্সপেক্টর রুবেল। এছাড়া সদর উপজেলার দৈয়ার এলাকার আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, স্থানীয় ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম কালু, ব্যবসায়ী স্বপন মিয়া তাৎখনিক কিছু আর্থিক সহায়াতা করেন বলেও জানান ইন্সপেক্টর রুবেল।

জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হয় । ফুটফুটে শিশুটির নাম রাখা থেকে শুরু করে গত এক সপ্তাহ পুলিশ ইন্সপেক্টর মাহমুদ হাছান রুবেল হাসপাতাল কতৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। ফুটফুটে শিশু ও মানুষিক প্রতিবন্ধী মায়ের খাবার দাবার ঔষধ সহ যাবতীয় দেখাশোনাও করেন তিনি। দুজনেই শারিরিক ভাবে সুস্থ রয়েছে বলে জানান ডাক্তাররা। তবে অমানুষিক ভারসাম্যহীন কিশোরীটি ভাবলেশহীন আর মানুষিক অবস্থার কোন পরিবর্তন নেই। কোন কথা নেই মুখে বাচ্চার প্রতিও নেই খেয়াল তার। বৃহস্পতিবার জান্নাতুল মাওয়া (জান্নাত) নামেই পিতৃ পরিচয়হীন নবজাতকের নাম রাখেন এই পুলিশ কর্মকর্তা। ফুটফুটে শিশুটিকে দত্তক নিতে ইতিমধ্যে প্রবাসী সহ দেশের অনেকেই যোগাযোগ করছেন বলে জানা গেছে।

এসব বিষয়ে জানতে চাইলে ইন্সপেক্টর রুবেল জানান, “পুলিশের আসল কাজই হলো দেশ ও দেশের মানুষের সেবাকরা। এ পেশায় অসহায় মানুষের পাশে দাড়ানোর যে সুযোগ রয়েছে তা আর কোন পেশায় আছে বলে মনে হয় না। কেবল মানবিক দায়িত্ববোধ নিয়েই অসহায় এই কিশোরী এবং ফুটফুটে শিশুটির জন্য কিছু করার চেষ্টা করেছি। আমাদের মাননীয় পুলিশ সুপার শাহ আবিদ হেসেন স্যার শিশু ও তার মায়ের খোজ খোবর নিয়েছেন আমার মাধ্যমে বেশ কয়েকবার ”

সরকারী গাড়ীতে এসি না থাকায় যানজট ও গরমে কষ্টের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে এসি এম্বুলেন্স ভাড়া করে দেন এই পুলিশ সদস্য। এরপর শনিবার দুপুর ১২টায় শিশু ও কিশোরী সহ সহায়তাকারী পুলিশ সদস্যদের ঢাকায় সরকারী আশ্রয়কেন্দ্রে পাঠান তিনি।

আজ শনিবার কুমিল্লা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন ছিদ্দিক এর আদেশে মা ও শিশুটিকে জেলা সমাজকল্যাণ অফিসার নুরুল আমিন এর মাধ্যমে প্রেরণ করা হয় সরকারি আশ্রয়কেন্দ্র (চাইল্ড হোম) ঢাকার মিরপুরে। কেউ দত্তক নিতে চাইলে সেখানেই যোগাযোগ করার জন্য জানান সমাজ কল্যাণ কর্মকর্তারা।

ইতিমধ্যে বিভিন্ন পত্রিকা, টিভি নিউজ এবং সোশ্যাল মিডিয়া বিষয়টি ভাইরাল হওয়ায় ইনস্পেক্টর রুবেল ও বাংলাদেশ পুলিশের মানবিকতার এই খবরটি ছড়িয়ে পরে সকলের ফেসবুক ওয়ালে । কেবল মাত্র মানবিকতার টানে ইন্সপেক্টর রুবেলের এই ভূমিকার প্রশংসাও করেন সাধারণ জনগন। আর এর ভেতর দিয়ে বাংলাদেশ পুলিশের অনন্য এক মানবিক দিক ফুটে উঠেছে বলে মন্তব্য করেন । শত ব্যর্থতা, অর্জন আর আলোচনা সমালোচনার মাঝেও বাংলাদেশ পুলিশের এমন মানবিক রুপ দেশবাসীর মনে আশার সঞ্চার করে বলে ধারনা সুশীল সমাজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all