×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষা পাস করে ফারহান আঞ্জুম মাফি (১৭)। ভর্তি হয়েছিল কলেজে। আবদার মেটানোর জন্য কিনে দেওয়া হয় মোটরসাইকেল। কিন্তু শখের মোটরসাইকেল কেনার ২৪ ঘণ্টার মধ্যে প্রাণ গেল মাফির।

মাফি কুমিল্লা নগরীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্র।

জানা গেছে, নতুন মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ গোমতী নদীর পাড়ে ঘুরতে গিয়েছিল মাফি। রাত ৯টায় আইল্যান্ডে মোটরসাইকেল উল্টে যায়। এতে মাফিসহ তার দুই বন্ধু আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাফির বাবা দৈনিক আমাদের কুমিল্লার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজল। তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় দায়িত্বরত চিকিৎসক মাফিকে মৃত ঘোষণা করে। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান,  মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত হওয়ার বিষয়টি শুনেছি। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা থেকে মিলছে একের পর এক অস্ত্র !

নিজস্ব প্রতিবেদক:সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বের সকাল পুকুরটি থেকে ১০টায় পর্যন্ত কয়েকটি পিস্তল-বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লার...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক: দুই বছর পর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবারও শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রবিবার মান্যবর জেলা প্রশাসক মো. রেজা...

Read out all

বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১...

Read out all

দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধের ঘটনায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর)...

Read out all