×

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং )

কুমিল্লার বুড়িচং উপজেলার সাদকপুর নোয়াপাড়া এলাকায় ভোররাতে মসজিদের মাইকে সেহেরী খাওয়ার জন্য বলাতে ইমামকে মারধর করে আহত করার খবর পাওয়া গেছে।

এ ঘটনাটি ঘটিয়েছে প্রবাস ফেরৎ মোশারফ হোসেন (৩৫)। এ ঘটনায় এলাকার মুসুল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় মুসুল্লিরা জানায়, জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মোঃ মাছুম বিল্লাহ (২৮) কে শুক্রবার ভোর রাতে প্রথম রমজানের সেহেরী খাওয়ার জন্য মাইকে মুসুল্লিদের ডাকা-ডাকি করেন।

ভোর সাড়ে ৩ টায় ইমাম সেহেরী খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এসময় মসজিদের পূর্ব পাশের্^র বাড়ীর আঃ বারেকের ছেলে মোশারফ হোসেন (৩৫) ইমামের উপর অতর্কিত হামলা চালায়। ইমামের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে।

আহত ইমাম মাছুম বিল্লাহ জানান, রমজান মাসে সেহরীর আগ মূহুর্তে মুসল্লীদেরকে মাইকের মাধ্যমে বলে দেওয়ার জন্য স্থানীয় মেম্বার মো: সুরুজ মিয়া এবং কমিটি আমাকে নিদের্শ প্রদান করেন। তাই আমার কর্তব্য পালন করতে আমি মাইক দিয়ে ডাকা-ডাকি করি।

এসময় ভোর সাড়ে ৩ টায় মাইকে ডাকা-ডাকি করলে মসজিদের পাশের বাড়ির প্রবাস ফেরৎ মোশারফ হোসেন উত্তেজিত হয়ে আমাকে গালমন্দ করে এবং গলায় টিপিয়ে মারধর করে। আহত মো: মাছুম বিল্লাহর বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার পীর মহেশপুর গ্রামের মৃত ক্বারী আবদুল জলিল মোল্লার ছেলে। সে সাদকপুর মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন ৫ মাস ১৮ দিন।
এ বিষয়ে ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুল ইসলাম জানান, গত ৫ মাস পূর্বে সহকারী ইমাম হিসেবে মোঃ মাছুম বিল্লাহকে নিয়োগ দেয়া হয়। মো: মাছুম বিল্লাহ মুসুল্লিদের প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ান।পবিত্র রমজান মাসে সেহেরীর সময় মাইকে ঘোষণা দিয়ে মুসুল্লিদের জাগিয়ে দেয়ার জন্য ইমামকে বলা হয়েছিল।

শুক্রবার ভোর রাতে ইমাম সাহেব ঘুম থেকে উঠার জন্য মাইকে ডাকতে থাকেন। এসময় মসজিদের পাশের বাড়ীর মোশারফ নামে এক যুবকের ঘুমে ব্যঘাত ঘটায় সে ইমাম সাহেবকে মারধর করে। মোশারফ গত ১ মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন। শুক্রবার বাদ জুমা মসজিদে আগত মুসুল্লিদের নিয়ে এ বিষয়টি সমাধানের চেষ্ঠা করা হয়েছে। প্রধান ইমাম না থাকায় সমাধান করা যায়নি। আগামী শুক্রবার বাদ জুমা বিষটি সমাধান করা হবে।

এ বিষয়ে প্রবাস ফেরৎ মোশারফ হোসেন বলেন, আমি রাগের মাথায় তার গায়ে হাত দিয়েছি এবং সমাধানের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all