×

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় হোমনা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে’র বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ইউপি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে লালমাইয়ের ভুলইন ইউপির ছোটতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী দেলোয়ার হোসেন জাকির দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। 

দোলোয়ার হোসেন জাকিরের অভিযোগ- বুধবার দুপর ১২টার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য ছোটতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার সময় ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা হোমনা উপজেলা নির্বাহী অফিসার রুমন দে তাকে ডেকে নিয়ে পরিচয় জানতে চান। এ সময় জাকির নির্বাচন কমিশনের দেয়া পর্যবেক্ষণ কার্ড ও পত্রিকার কার্ড দেখান। এরপরও তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন ইউএনও। এ ঘটনায় অভিযুক্ত ইউএনও’র বিচার দাবি করেছেন তিনি। 

তবে অভিযোগের সত্যতা অস্বীকার করে ইউএনও রুমন দে বলেন, কোনো সাংবাদিকের সঙ্গে আমার এমন ঘটনা ঘটেনি। আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না। 

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে ইউএনও রুমন দে কে জিজ্ঞেস করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ত্রাণ দিয়ে ফেরার পথে ট্রাক উল্টে প্রাণ গেল ভূমি কর্মকর্তার

আব্দুর রহমান: কুমিল্লায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক উপসহকারী ভূমি কর্মকর্তা। জেলার মনোহরগঞ্জ উপজেলায় ত্রাণ...

Read out all

কুমিল্লায় শুরু হল বাংলাদেশ বনাম ভারতের প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি, কুমিল্লা কুমিল্লায় বাংলাদেশ ও ভারতের জাতীয় দলের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়ারদের নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার ( ২১ জানুয়ারি)...

Read out all

লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটিতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্য হয়েছে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েল (১২)। গত ৪ অক্টোবর কুমিল্লা জেলা...

Read out all

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় লালমাই উপজেলায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (২৯ আগস্ট) দুপুর ১ টা ১০ মিনিটে উপজেলার হরিশ্চর এলাকায় চট্টগ্রাম...

Read out all