×

(মো.জাকির হোসেন, কুমিল্লা)

কুমিল্লার বুড়িচংয়ে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। রোববার রাতে জেলার বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষিতা ওই নারী শ্রমিক (১৭) ওই উপজেলার দেবপুরস্থ জিহান ফুটওয়্যার কোম্পানীতে কাজ করতো। সোমবার বিকেলে স্থানীয় এক সাংবাদিকের সহায়তায় ওই ভিকটিম থানায় গিয়ে অভিযোগ করায় পুলিশ ঘটনাটির তদন্তে মাঠে নেমেছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম ওই নারী শ্রমিক জীবিকা নির্বাহ করতে মা এবং ছোট বোনসহ জেলার বুড়িচং উপজেলার দেবপুরের জিহান ফুটওয়্যার কোম্পানীতে কাজ করতো। সেখানকার একটি ভাড়া বাসায় তারা থাকতো। কর্মস্থলে আসা যাওয়ার পথে হৃদয় নামের স্থানীয় এক যুবক তাকে প্রায়ই উত্যক্ত করতো। রোববার সন্ধ্যায় সে বড় বোনের বাসা ক্যান্টনমেন্ট থেকে দেবপুরে ফেরার পথে গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এ সময় হৃদয় তাকে দেখে বাসায় পৌছে দেয়ার কথা বলে মোটরসাইকেলের পেছনে উঠায়। পরে তাকে কৌশলে দেবপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ীতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর ফোন করে হৃদয় তার আরো ৩ বন্ধুকে ডেকে নিয়ে আসে।

ভিকটিম জানান, ‘সেখানে ভয় দেখিয়ে তাকে পালাক্রমে হৃদয় ও তার বন্ধুরা ধর্ষণ করে। এ নিয়ে মুখ খুললে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়া হয়।’ এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর সোমবার বিকেলে স্থানীয় এক সাংবাদিকের সহযোগিতায় ভিকটিম ওই নারী শ্রমিক থানায় গিয়ে ধর্ষণের বিষয়ে অভিযোগ করে।

বিকালে বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে মুঠো ফোনে জানান, ‘ধর্ষিতার নিকট থেকে প্রাথমিকভাবে ঘটনা অবহিত হয়ে তাকে নিয়ে আমরা (পুলিশ) তদন্তে নেমেছি, ভিকটিম পিও (ঘটনাস্থল) সনাক্ত করতে পারলেও হৃদয় নামের এক ধর্ষকের ডাক নাম ছাড়া তার ঠিকানা, পরিচয় কিংবা অন্য ধর্ষকদের নাম ঠিকানা কিছুই বলতে পারে না। তাই ধর্ষকদের চিহিৃত ও আটক করা সম্ভব হচ্ছে না।’ ধর্ষকদের আটক করতে পুলিশের অভিযান চলছে বলেও ওসি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all