×

(জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা ফের পুলিশের সাথে মাদক ব্যবসায়ীর বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ইছা (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার করে  কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে  আনা হয়েছে।  বন্দুকযুদ্ধে দুই দিনে কুমিল্লায় তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আদর্শ সদর উপজেলার টিক্কার চর ব্রিজ সংলগ্ন গোমতী বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইছা একই উপজেলার গাজীপুর গ্রামের আবদুল জলিলের পুত্র। ওসি কোতয়ালি আবু ছালাম সহ চার পুলিশ আহত, এক বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ইছা (৩৫) একজন চিহিৃত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুসারে ইছার সহযোগীদের আটক এবং মাদক উদ্ধারে পুলিশ অভিযান শুরু করে। গভীর রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনের নেতৃত্বে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম শহরতলীর টিক্কারচর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।

কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া মুঠো ফোনে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুল ইসলাম ইছার সহযোগী অপর মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ে মাদক ব্যবসায়ী ইছা গুরুতর আহত হয়। তাকে উদ্ধারের পর কুমেক হাসপাতালে নেয়া পথে তার মৃত্যু হয়। নিহত ইছার বিরুদ্ধে মাদক আইনে ৭টি মামলা রয়েছে বলেও ওসি জানিয়েছেন।

এদিকে কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করতে নানা পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। এরই মধ্যে মাঠে সাঁড়াশি অভিযান শুরু করেছে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানের শুরুতেই গত সোমবার দিবাগত মধ্য রাতে কোতয়ালী থানা ও ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শরীফ ও পিয়ার আলী নামে তালিকাভূক্ত শীর্ষ ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। একই রাতে জেলার দেবিদ্বার উপজেলার জাফরাবাদ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all