×

আবু সুফিয়ান রাসেল, বিশেষ প্রতিনিধি


কুমিল্লা নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের তিন ঘণ্টা পর আবার ফুটপাত ও ড্রেন দখল করেছেন ব্যবসায়ী রা। বুধবার নগরীর রাজগঞ্জ মোড় থেকে লিবার্টি মোড় পর্যন্ত ১১টা থেকে ১টা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কুমিল্লা সিটি কর্পোরেশন। উচ্ছেদের তিন ঘণ্টা পর ফুটপাত ও ড্রেন দখল করতে দেখা গেছে ব্যাবসায়ীদের।

লিবার্টি মোড়ের ড্রেন আবার দখল করেছেন ব্যবসায়ীরা। ছবিটি বুধবার বিকাল চারটার তোলা।

সূত্রমতে, নগরীতে যানজট কমিয়ে আনতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সিটি করপোরেশন। যার প্রস্তাবনায় রয়েছে, কান্দিরপাড় কেন্দ্র আশপাশের সব প্রধান সড়ক ও সড়কের দুই পাশে ফুটপাথের সব অবৈধ দোকান, যানবাহন, স্থাপনা ও অন্যান্য সামগ্রী উচ্ছেদ করতে হবে। সব শপিং কমপ্লেক্স ও মার্কেটের নিচতলায় পার্কিং থাকতে হবে। অন্যথায় কমপ্লেক্স ও মার্কেটের নিচতলার সব মালামাল জব্দ করে পার্কিংয়ের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার বেলা সাড়ে তিনটায় রাজগঞ্জ ফজলুল হক সড়কের ড্রেনে আবারও ফল ব্যাবসায়ীদের বসতে দেখা গেছে। মনোহরপুরের কিছু কাপড়ের দোকান তাদের মালামাল রাখতে দেখা গেছে। লিবার্ট মোড়ের প্রায় সকল কাপড় দোকান ও চায়ের দোকান তিন ঘণ্টা পরই পূর্বের মতো ড্রেন দখল করেতে দেখা দেছে। লিবার্টি সিনেমা হলের পশ্চিম পাশে কাপড় দোকান নিয়ে বসেছেন সুমন। তিনি বলেন, আমরা এ ব্যবসা না করলে কর্মহীন হয়ে যাবো। তাই পরিবার বাঁচাতে বিকল্প কোন পথ নেই।

অবৈধ স্থাপনা উচ্ছেদ কমিটির আহ্বায়ক, সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। এ অভিযান দিনের পর দিন, মাসের পর মাস চলমান থাকবে। যারা দখল করেছে, তাদের আবার উচ্ছেদ করা হবে। জনস্বার্থ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all