×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় দুজনকে আটক করা হয়। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের প্রতাপপুর এলাকা থেকে বিপুল পরিমাণ এসব গাঁজা উদ্ধার ও দুজনকে আটক করা হয়।

এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও আটক করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই শাহ্ কামাল আকন্দ পিপিএমের নেতৃত্বে এসআই মো. সহিদুল ইসলাম পিপিএম, এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই মো. শাহাবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানে বের হয়।

অভিযানকালে মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলাধীন প্রতাপপুর এলাকায় ঢাকাগামী একটি হলুদ ও নীল রংয়ের খোলা ট্রাকে তল্লাশি চালিয়ে ৫টি চটের বস্তায় রক্ষিত (প্রতিটিতে ২৫ কেজি) ১২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়ির চালক নুরুল আমিন ওরফে সাগর এবং হেলপার রাজুকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শাহ কামাল আকন্দ জানান, অভিযানকালে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পর দুই আসামিকে আটক এবং আলামত হিসেবে গাড়িটি জব্দ করা হয়।

আটক সাগর ও রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তাদের অন্যান্য সহযোগিদের সহযোগিতায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা পাচার করে চাঁদপুরের দিকে যাচ্ছিল। এ ঘটনায় এসআই নন্দন চন্দ্র সরকার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করেন বলে জানান তিনি।-পরিবর্তন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all