×

(মো: নাজিম উদ্দিন, মুরাদনগর)
কুমিল্লা মুরাদনগর উপজেলায় একটি ইট বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে ইমন(১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। আহতরা কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আসঙ্কা জনক বলে জানা গেছে।

শনিবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের যাত্রাপুর গ্রামের লম্বা দিঘির পাড় এ দূর্ঘটনা ঘটে।নিহত ইমন উপজেলার রঘুরামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলেন যাত্রাপুর গ্রামের কাসেম মিয়ার ছেলে ও ট্রাক্টর চালক আক্তার হোসেন ও তারই ভাই ট্রাক্টরের হেলপার।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রঘুরামপুর গ্রামের গ্রামের হাবিব মিয়া বাড়িতে ইট নেওয়ার জন্য সোহেল ভূইয়া ট্রাক সাভিস থেকে একটি গাড়ি ভাড়া করা হয়। সেই ট্রাক্টর যাত্রাপুর থেকে ইট বোঝাই করে নবীপুর-শ্রীকাইল সড়ক হয়ে রঘুরামপুর যাওয়ার পথে যাত্রাপুর গ্রামের লম্বা দিঘির পাশে দিয়ে যাওয়ার ট্রাকটি উল্টে দিঘিতে পরে যায়।

এ সময় ট্রাক্টরের উপর বসে থাকা ইটের মালিক হাবিবুর রহমানের ছেলে ইমন উল্টে যাওয়া ট্রাক্টরের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায়। এসময় চালক ও হেলপার আহত হয়।এ ঘটনায় মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী বলেন, এ ঘটনা একটি মামলা হয়েছে। চালক ও হেলপার চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all