×

(নাজিম উদ্দিন, মুরাদনগর)

কুমিল্লার মুরাদনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রড দিয়ে পিটিয়ে চাচা নুরু মিয়াকে (৯০) হত্যার অভিযোগ পাওয়া গেছে ভাতিজার বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছে মুরাদনগর থানার পরিদর্শক ( তদন্ত) মোকাদ্দেস হোসেন।

বৃহস্পতিবার ( ৩ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় সদর ইউনিয়নের দিলালাপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নুরু মিয়া দিলালপুর গ্রামের দেওয়ান বাড়ীর মৃত চাঁন মিয়ার ছেলে।

ঘটনার পর নিহতের মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করলে ভাতিজা অলি উল্লাহ (৩০) কে গ্রেফতার করে পুলিশ।

পারিবারিক ও মামলার বিবরনীতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টির সময় চাচা নুরু মিয়ার বসত বাড়িতে ভাতিজার বাড়ির পানি গড়িয়ে আসে। এই সময় ভাতিজা অলি উল্লাহর পরিবারকে বৃষ্টির পানি অন্যদিক দিয়ে চলাচলের ব্যবস্থা করে দিতে বলে চাচা নুরু মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভাতিজা ঘর থেকে একটি রড এনে চাচার মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে অলি উল্লাহ (৩০) ও রহমত উল্লাহ (২০)বিরুদ্ধে মামলা দয়ের করেছে। পুলিশ একজন আসামীকে গ্রেফতার করেছে। বাকী আসামীকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। নিহত নুরু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all