×

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা)
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা কমিনিউটি ক্লিনিক দখলে নিয়ে নিজের অফিস বানিয়েছে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব। চলতি বছরের জানুয়ারী মাস থেকে তিনি (চেয়ারম্যান) কমিনিউটি ক্লিনিকটি দখল করে নিয়ে আদ্রা দক্ষিণ ইউনিয়নের অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে ব্যাহত হচ্ছে ওই অঞ্চলের প্রান্তিক পর্যায়ের লোকজনের চিকিৎসা সেবা।

জানা গেছে, গত বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আদ্রা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন চাটিতলা গ্রামের মো. আব্দুল ওহাব। সাবেক আদ্রা ইউনিয়নকে বিভক্ত করে এ ইউনিয়ন গঠন করা হয়েছিল। ফলে ইউপি কার্যালয় না থাকায় এরপর থেকে ওই কমিনিউটি ক্লিনিকটি নিজের দখলে নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানেই মাসিক মিটিং, শালিস-বৈঠকের মত জনবহুল কাজকর্ম চালিয়ে আসছেন তিনি। এতে ব্যাহত হচ্ছে ওই অঞ্চলের দরিদ্র মানুষের চিকিৎসা সেবা।

নাম প্রকাশ না করার শর্তে চাটিতলা গ্রামের একাধিক অন্তঃসত্তা নারী সাংবাদিকদের বলেন, এই ক্লিনিকটিতে চেয়ারম্যান অফিস করার পর থেকে মহিলারা চিকিৎসা নিতে আসতে চায়না। তিনি (চেয়ারম্যান) সারাদিন নেতাকর্মীদের নিয়ে কমিনিউটি ক্লিনিকটিতে বসে থাকেন। এছাড়াও শালিস বৈঠক চলাকালে লোকজনের ভিড়ে পুরুষ রোগীরাও আসতে পারে না। দিন রাত ওই অফিসে শালিস বৈঠকের কার্যক্রম চালায় চেয়ারম্যান।

এ ব্যাপারে আদ্রা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, কমিনিউটি ক্লিনিকটির জমির দাতা আমি। তাই আবদার করে ১টি কক্ষ ব্যবহার করছি। এতে চিকিৎসা সেবার কোন অসুবিধা হয় না। তবে আমি কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাব।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেব দাস দেব বলেন, ওই ক্লিনিকে দাযিত্বরত যে সিএইচসিপি আছে সে আমাকে বিষয়টি জানিয়েছে। আপনারা (সাংবাদিকরা) যাওয়ার পর চেয়ারম্যান সাহেব আমাকে বলেছে মাসখানেকের মধ্যে এখান থেকে অন্যত্র অফিস নিয়ে চলে যাবেএ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী বলেন, আমাকে চেয়ারম্যান সাহেব ফোন করে বিষয়টি জানিয়েছে এবং তিনি বলেছে মাসখানেকের মধ্যে এখান থেকে অন্যত্র অফিস নিয়ে চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all