×

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা রেলওয়ে স্টেশনে ভুল সিগন্যালের কারণে একই লাইনে দুই ট্রেন মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১) দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লা সদরের ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে দুই চালকের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চট্টগ্রামমুখী ম্যাক্সের পাথরবোঝাই ট্রেন ও বিপরীত দিক থেকে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন একই লাইনে চলন্ত অবস্থায় ছিল। চালকদের দক্ষতায় ট্রেন দুটি দ্রুত থামানো হয়। প্রায় ১০০ গজ দূরত্বে দুটি ট্রেনই থামে। এ সময় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্পের জন্য রক্ষা পান কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা ।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া বলেন, কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর চট্টগ্রামমুখী পাথরবোঝাই ট্রেন একই লাইনে চলে আসে। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

তিনি বলেন, পয়েন্টম্যানের সামান্য ভুলের কারণে এই সমস্যা হয়েছে। পাঁচ মিনিটের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all