×

হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার মাথাভাংগা ইউনিয়নের ভংগারচর গ্রামে গত ৩১ মে সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ আক্তার (১৪) ঐ গ্রামের মো. ইদ্দিস মিয়ার মেয়ে। তবে পরিবারের লোকজনের দাবি ঈদের পোষাক পছন্দ না হওয়ায় ঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানা ও পারিবার সূত্রে জানা যায়, নিহত (শাহনাজ আক্তার) এর জন্য তার বাবা-মা বৃহস্পতিবার হোমনা বাজার থেকে ঈদের জামা কিনে বাড়িতে আনে । কিন্তু জামাটি তার পছন্দ না হলে ঐ দিনই সেটি পরিবর্তন করার জন্য হোমনা যায়। তার পছন্দমত জামা কিনে বাড়িতে গিয়ে তাকে খুজঁতে থাকে। এক পর্যায়ে দু’চালা ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙ্গে ঘরে ডুকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখে।এদিকে রাত১টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হোমনা থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ( ফাইল ফটো)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all