×

মেঘনা প্রতিনিধি, কুমিল্লা:

কুমিল্লা মেঘনাতে আখ ক্ষেতে ইদুর ও শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে রাসেল মিয়া (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সে স্থানীয় বাজারের ফার্নিচার দোকানের কর্মচারী ছিল।

সোমবার রাতে মেঘনা উপজেলার বড়কান্দা গ্রামে মো: জাফরের আখ ক্ষেতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ জুন) সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সে বড়কান্দা বাউল পাড়া এলাকার সাব মিয়ার ছেলে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১০ টার বাড়ি থেকে বের হয় রাসেল। তারপর রাতে বাড়ি ফিরে আসেনি। সকালে বাড়ি থেকে কয়েকশ গজ দূরে আখ ক্ষেতে রাসেলে মরদেহ পাওয়ার খবর আসে।

বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, রাসেলসহ তার বন্ধুরা আখ কাটতে গিয়ে এমন ঘটনা ঘটতে পারে। জমির মালিক জাফর আলী আখ ক্ষেতের চার পাশে জিয়াই তার দিয়ে বিদ্যুতের ফাঁদ বসিয়ে রাখে।

প্রাথমিক ভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট খেয়ে মারা গেছেন। আখ ক্ষেতের পাশে একটি দা পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিক জাফর মিয়া ও রাসেলের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all