×

আবদুর রহমান, কুমিল্লা

র‌্যাব-১১ জানিয়েছে, অটোরিকশা ছিনতাইকারীদের হাতে খুন হয়েছে কুমিল্লার দাউদকান্দিতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র মো.আশ্রাফুল আমিন (১৪)। আশ্রাফুল দাউদকান্দি উপজেলার শাহপুর গ্রামের আল আমিনের ছেলে। করোনাকালে পরিবারের সহযোগিতার জন্য পড়াশোনার পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো সে।

গত ১৭ সেপ্টেম্বর দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকার দৈয়াপাড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে মুখে স্কচটেপ পেঁচানো এবং গাছের সঙ্গে হাত পিছমোড়া বাঁধা অবস্থায় ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। ১৩ দিন পর বুধবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে এ খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।

গ্রেপ্তার তিনজন হলেন- দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের মো. সাইদুল ইসলাম (১৯), একই উপজেলার বুলিপাড়া গ্রামের কিশোর চন্দ্র সাহা (১৮) ও চান্দিনার সাতগাঁও গ্রামের মো. রিফাত হোসেন (১৮)। তাদেরকে ঢাকা, নরসিংদী ও কুমিল্লা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।লে.কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী তিন ঘাতক অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে। যার মধ্যে সাইদুল ইসলাম প্রথমে গৌরিপুর বাজার থেকে স্কচটেপ ও রশি ক্রয় করে। পরে তারা গৌরীপুর বাজারে অটোরিকশার জন্য অপেক্ষা করে। এ সময় অটোরিকশাচালক আশ্রাফুল আমিনকে টার্গেট করে তারা। ঘাতকদের মধ্যে কিশোর চন্দ্র সাহা অটোরিকশা ভাড়া করে। আর সাইদুল ও রিফাত আশরাফুলের অটোরিকশার পেছনে পেছনে আসে। পরে ঘটনাস্থলে আসার পরেই তিনজনে মিলে অটোরিকশা চালক আশ্রাফুল আমিনকে গাছের সাথে মিছমোড়া করে বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে।

তিনি আরও জানান, হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় খাদে পড়ে যায় ঘাতকরা। এ সময় তারা খাদ থেকে অটোরিকশাটি টেনে তুললেও ব্যাটারিতে চার্জ না থাকায় অটোরিকশাটি ফেলে রেখে চলে যায়।

এদিকে, এ ঘটনার পরদিন নিহতের বাবা আল আমিন দাউদকান্দি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব এ ঘটনার তদন্ত শুরু করে। সর্বশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all