×

আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা

কুমিল্লার চান্দিনা বাজারের একটি ক্রোকারিজ দোকানে রাতভর তান্ডব চালিয়ে দোকানের বহু সিরামিক ও কাঁচের মালামাল ভেঙ্গে চুণ-বিচুর্ণ করে একটি ‘মুরগি’। এতে অন্তত ৭৫ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্থ করে অন্যের পালিত ওই মুরগিটি। এ ঘটনায় হামলাকারী ওই ‘মুরগি’কে আটক করে মালিককে সহ বিচারের মুখোমুখী করা হয়েছে।

‘মুরগি’র হামলার ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা সহ হাস্য-রহস্যের খোড়াক সৃষ্টি হয়েছে। ‘মুরগি’র ওই হামলার কাছে অসহায় হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্থ ওই দোকানের মালিক। তবে ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত বাদী করেন দত্ত ক্রোকারিজ নামের দোকান মালিক বাসুদেব দত্ত।

জানা যায়, চান্দিনা পশ্চিম বাজারের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন বাসুদেব দত্ত নামের এক ব্যবসায়ী। ওই দোকানের ভিটিতে ব্যবসা করা নিয়ে মালিক পক্ষের সাথে ভাড়াটিয়ার দীর্ঘদিনের দ্ব›দ্ব থাকারও অভিযোগ রয়েছে।

প্রতিদিনের ন্যায় বুধবার (১২ অক্টোবর) সকালে দোকান খুলেই মাথায় হাত ওই দোকানীর। দোকানের সাঁটারসহ সব কিছুই ঠিক-ঠাক আছে, কিন্তু পুরো দোকান লন্ড-ভন্ড। সারা দোকান জুড়ে ভেঙ্গে-চুড়ে পড়ে আছে র‌্যাকে সাঁজানো কাঁচ ও সিরামিকের অনেক মালামাল। দোকানের ভিতরে ঢুকতেই মানুষ দেখে পালানোর চেষ্টা করে একটি ‘মুরগি’। তাৎক্ষনিক ভাবে মুরগিটিকে ধরে আটক করেন দোকান মালিক বাসুদেব। খোঁজ নিতে শুরু করেন মুরগির মালিকানা। অবশেষে নিশ্চিত হন দোকানের দ্বিতীয় তলায় বসবাসরত দোকান ভিটির মালিক মুক্তা আক্তারের। বুঝতে আর বাকি রইল না তার। হামলাকারী ওই ‘মুরগি’ আটক করে ব্যবসায়ী সমিতির কাছে বিচারের প্রার্থী হন ওই দোকানি।

তিনি জানান, দোকানের মূল মালিক মাহবুবুর রহমান। তিনি প্রায় তিন বছর পূর্বে মারা যাওয়ার পর থেকে তার স্ত্রী মুক্তা আক্তার প্রায়ই আমাকে দোকান ছেড়ে দেওয়ার জন্য ঝামেলা করে আসছিলেন। আমার ভাড়ার মেয়াদ শেষ না হওয়ায় আমি দোকান না ছাড়ায় বিভিন্ন সময় আমাকে নানা ভাবে হয়রানি করে আসছিলেন মুক্তা আক্তার। ওইসব ঘটনাও ব্যবসায়ী সমিতি কয়েক দফা শালিশ-দরবার করেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় আমরা দোকান বন্ধ করে বাড়ি যাই। তখনও দোকানে কোন ‘মুরগি’ ছিল না। সকালে এসে দোকানের এমন অবস্থা দেখার পর খুঁজে দেখি দোকানের উপর থেকে একটি ফাঁকা স্থান ওই স্থান দিয়েই মালিক মুক্তা আক্তার ইচ্ছাকৃত ভাবে ওই মুরগিটি আমার দোকানে ছেড়ে দেয়। এতে অন্তত আমার ৭৫ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়।

এ ঘটনায় মুক্তা আক্তার জানান, আমার স্বামীর মৃত্যুর পর থেকে সে (ব্যবসায়ী বাসুদেব) আমাকে ভাড়া প্রদান করেন না। আজ থেকে দুই মাস আগে আমি ভাড়া চাইতে গেলে সে আমাকে দোকান থেকে বের করে দেন। পরবর্তীতে আমি থানায় পুলিশের আশ্রয় নিলে গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় সাময়িক সমঝোতা করলেও আজও ভাড়া পাইনি। ওই ‘মুরগি’ আমার না, আমার শ্বাশুরীর ‘মুরগি’। ওই ঘটনার বিষয়টি আমার জানা নেই।

চান্দিনা বাজারের ক্রোকারিজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুমুর রহমান জানান, তাদের মধ্যে দ্ব›দ্ব দীর্ঘদিনের। এর আগেও আমরা একাধিকারবার তাদেরকে নিয়ে বসে সমঝোতা করার চেষ্টা করেছি। ‘মুরগি’র বিষয়টি আমাদেরও সন্দেহ জনক মনে হচ্ছে। দোকান মালিক আমাদের কাছে এসে বিচারের প্রার্থী হয়েছেন আমরা বিষয়টি নিয়ে শীঘ্রই বসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন সেনাসদস্যরা ব্যারাকে ফিরছেন: কুমিল্লায় সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে...

Read out all

কুমিল্লায় হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্য ; প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামিকে...

Read out all

কুমিল্লায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। সোমবার (১৮...

Read out all

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all