×

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা )
কুমিল্লার দাউদকান্দির মো. ইসলাম হত্যায় অংশ নিয়েছিল ১০ ঘাতক। ঘুমন্ত অবস্থায় তাকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেফতারকৃত মাসুদ ও রুবেল নামের দুই ঘাতক আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট এ জবানবন্দী দিয়েছে। সোমবার (৪ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ কামাল আকন্দ।

তিনি সাংবাদিকদের জানান, জেলার দাউদকান্দি উপজেলার বাজরা গ্রামের মো. ইসলাম (৩৫) পেশায় ট্রলার চালক হলেও ওই এলাকায় মেঘনা ও গোমতী নদীকেন্দ্রীক জলদস্যুতার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে দস্যুতা, অস্ত্র ও পুলিশকে আক্রমণসহ নানা অপরাধে ৮টি মামলা রয়েছে।

তিনি আরো জানান, জলদস্যু ইসলামের সঙ্গে ওই এলাকার অপর একটি জলদস্যু গ্রুপের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এতে সে প্রাণভয়ে রাতে নিজের বাড়িতে ঘুমাতো না। গত ২ মে রাতে সে তার পার্শ্ববর্তী বাড়িতে ঘুমিয়েছিল। ওই রাতে একই উপজেলার তুজারভাঙ্গা গ্রামের মাসুদ (২৫) ও তিতাস উপজেলার গাজীপুর গ্রামের রুবেলসহ (১৯) সংঘবদ্ধরা পরিকল্পিতভাবে ঘরে ঢুকে ঘুমন্ত ইসলামের ওপর গুলি চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

আহত অবস্থায় ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এ ঘটনার পরদিন তার স্ত্রী সুমী আক্তার বাদী হয়ে ১১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।

এসআই শাহ কামাল আকন্দ বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে দাউদকান্দি এলাকা থেকে ঘাতক মাসুদ ও রুবেলকে গ্রেফতার করা হয়। রবিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব দেবনাথের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার পর সন্ধ্যায় তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all