×

অনলাইন ডেস্ক:

ছুটির দিনে কুমিল্লা নগরবাসীর পুরো বিকেল কেটেছে আতঙ্কে। নগরীর বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (২৫ এপ্রিল) কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে এবং স্লোগান দিয়ে মিছিল করেছে।

সরেজমিনে দেখা গেছে, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রানীর দিঘির পাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দেয়। এ সময় সড়কের দুপাশে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ড দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

এদিকে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় কেন্দ্র ছিল।

কান্দিরপাড় এলাকা পার হয়ে রানীর দিঘির দক্ষিণপাড়ে দুই থেকে তিনশ কিশোরকে দেশীয় অস্ত্র হাতে ছোটাছুটি করতে দেখা যায়। তাদের সামনে অন্তত ১৫ থেকে ২০টি মোটরসাইকেল বিকট আওয়াজ তুলে সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভিক্টোরিয়া কলেজের বাইরে রানীর দিঘিরপাড়ে বিভিন্ন জেলা থেকে সন্তানদের নিয়ে আসা অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।

ময়মনসিংহ থেকে মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে আসা করুণা রানী সাহা বলেন, এমন পরিস্থিতি দেখে মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হলেও এখানে ভর্তি করাব কি না, তা দ্বিতীয়বার ভাবতে হবে।

নগরীর তালপুকুরপাড় এলাকার অন্তত ১০ জন বাসিন্দা জানান, বিকেলে এক থেকে দেড়শ কিশোর ছেনি, রামদা ও চাপাতি হাতে এলাকায় আসে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

বিকেল সাড়ে ৪টার দিকে আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাং তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দেয়। এ সময় সড়কে চলাচলরত যানবাহনের চালকরা ভয়ে সড়কের পাশে অবস্থান নেয়।

আবদুল আলিম নামে এক অটোরিকশাচালক বলেন, একদল কিশোর হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। প্রায়ই তারা রাস্তায় নামে। তাদের অভিভাবকরা কোনো খবর রাখেন না বলেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লা নগরীতে কমপক্ষে কুড়িটি কিশোর গ্যাং আধিপত্য বজায় রাখতে প্রায়ই শক্তির মহড়া দেয়। এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের বেশির ভাগ নিম্ন আয়ের পরিবারের সন্তান। অভিভাবকদের শাসন না মেনে বখাটে হয়ে তারা কিশোর গ্যাংয়ে যোগ দিয়ে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ছে। বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের নেতারা এদের ব্যবহার করে থাকেন। মাঝে মাঝে পুলিশের অভিযানে ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ অভিযানে নেমেছে। দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযান চলছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all