×

জেলা প্রতিনিধি, কুমিল্লা
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের  কুমিল্লার চন্দিনা ও দাউদকান্দিতে চেকপোস্ট বসিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে ঢাকামুখী সকল গণপরিবহন।

মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ। দাউদকান্দিতে এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ছে। এতে বিপাকে পড়েছে যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে আছে পন্যবাহী ট্রাক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত পরিবহন। অনেকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

শাহাজাদা এমরান বলেন, জরুরী প্রয়োজনে ঢাকা যেতে হচ্ছে।  গৌরীপুর থেকে দাউদকান্দি টোলপ্লাজায় আসতে সময় লেগেছে  পাঁচ ঘন্টা।মেঘনা ব্রিজ কখন পৌঁছাতে পারব তা আল্লাহ ভালো জানেন। পথে পথে মানুষের অবর্ণনীয় দূর্ভোগে চোখে জল এসে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়,  পুলিশকে নানা অযুহাত দেখিয়ে ঢাকা প্রবেশের চেষ্টা করছে কিছু পরিবহন। পুলিশের সাথে অনেকে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছে । চেকপোস্টে দায়িত্বরত পুলিশরা বার বার বলার পর  গাড়ি সরানো হচ্ছে না। যার ফলে যানজট বাড়তে থাকে।

মঙ্গলবার বিকেলে  ৬ টায় হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, পন্যবাহী ট্রাক ও স্বাস্থ্যসেবায নিয়োজিত পরিবহন ছাড়া কাউকে ঢাকামুখী করতে দেয়া হচ্ছে না। মেঘনাব্রীজ থেকে যানজট সৃষ্টি হয়েছে।  মূলত ঢাকা প্রবেশ পথে  আরও চেকপোস্ট রয়েছে  তারাও যাচাই বাছাই করে গাড়ি ছাড়ছে যার ফলে যানজট সৃষ্টি হচ্ছে। কুমিল্লা অংশে  গাড়ির চাপ রয়েছে তবে যানজট নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all