কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ বোমা হাসিব গ্রেফতার


সদর প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ হাসিব প্রকাশ বোমা হাসিব নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) রাত ২ টা ৪৫ মিনিটে তাকে কুমিল্লা নগরীর চাঁনপুর স্টিল ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, সে এলাকায় বোমা হাসিব নামেই পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র, বিষ্ফোরক ও হত্যাসহ ৬টি মামলা রয়েছে। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নিবার্চনে সহিংসতা সৃষ্টির জন্যই সে এই অস্র এনেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *