×

আবু সুফিয়ান রাসেল।।
আজ রবিবার শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার অধীনে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিবে ৮৭ হাজার ৬৪১ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বোর্ড সূত্র মতে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ৪১৯টি কলেজের পরীক্ষার্থীরা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিবে। এবারের পরীক্ষার জন্য ১ লক্ষ ১৬ হাজার ৫৭১ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। চূড়ান্ত পরীক্ষার জন্য ফরম পূরণ করেন ৮৭ হাজার ৬৪১ জন শিক্ষার্থী। যার মধ্যে অনিয়মিত শিক্ষার্থী রয়েছে দুই হাজার ৩৬৩ জন। ৪১৯ কলেজের ৮৭ হাজার শিক্ষার্থী ১৯২ কেন্দ্র এ পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। যার মধ্যে ৩৮ হাজার ৭১ জন ছাত্র ও ৪৯ হাজার ৫৭০ জন ছাত্রী অংশ গ্রহণের কথা রয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের জানান,
গোটা মাঠপ্রশাসন এই পরীক্ষা সংক্রান্ত কাজে যুক্ত থাকবে। প্রশ্ন বহন ও এর প্যাকেট খোলা হবে বিশেষ কমিটির সামনে। পরীক্ষা কেন্দ্রের প্রধান ছাড়া আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র প্রধান ক্যামেরা বিহীন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করবেন। কেন্দ্রের ২শ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। সকল নির্দেশনা লিখিত ভাবে দেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীদের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্র অবস্থান করার জন্য বলা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all