×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে বুড়িচংয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মাঝে ২৭ রাউন্ড গুলি বিনিময় হয়। বৃহস্পতিবার রাত ১২ টায় বুড়িচং মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ফেন্সি কামালকে গুলিবিদ্ধ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করে। সে আদর্শ সদর উপজেলার রাজমঙ্গলপুর এলাকার মৃত হিরন মিয়ার পুত্র ।নিহত কামালের বিরুদ্ধে ১২ টি মামলা চলমান রয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে ফেন্সি কামালের আহত দুই সহযোগীকে আটক করা হয়েছে । একজন হলেন আদর্শ সদর উপজেলার ছাওয়ালপুর সেকান্দার বাড়ি এলাকার মফিজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪২), অপর জন হলেন চান্দিনা উপজেলার কোরপাই গ্রামের মোখলেছুর রহমানের পুত্র ইলিয়াছ হোসেন (২৮)।

এ সময় পুলিশ একটি পাইপগান, এক রাউন্ট কার্তুজ, একটি ছুরি, ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। গোলাগুলির সময় দুই-তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।এ সময় এস আই নন্দন চন্দ্র সরকার, এএসআই সাহাবুল হোসেন ও সুমন মিয়া আহত হয়।

উল্লেখ্য গত চার দিনে কুমিল্লায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু মনোজ কুমার দে জানান, মাদকের চালান যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এখবর পেয়ে মহিশমাড়া এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। পুলিশ আত্নরক্ষার্থে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে ফেন্সি কামাল নিহত হয়। গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all