×

নিজস্ব প্রতিবেদক।।

এতিম শিশুদের নিয়ে রং তুলি যুব ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নগরীর ঝাউতলার এবি ফুড রেষ্টুরেন্টের হলরুমে প্রায় অর্ধশতাধিক এতিম শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়। প্রোগ্রামে রং তুলি যুব ফাউন্ডেশন এর ভলান্টিয়াররা এতিম শিশুদের সাথে তাদের ইফতারের আনন্দ ভাগাভাগি করেন। প্রোগ্রামের শুরুতেই সংগঠনের সাবেক উপদেষ্টা জামাল উদ্দিন স্যার এবং সদ্য প্রয়াত সংগঠনটির বোর্ড মেম্বার ফাইরুজ অবন্তিকার জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় ও পরবর্তীতে দোয়া করা হয় ।

সংগঠনের প্রোগ্রাম ম্যানেজার সাব্বির আহমেদ এর সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা কুমিল্লা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আনোয়ারুল হক, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের চেয়ারম্যান শাহ্ মজিবুল হক, নজরুল ইন্সটিটিউট এর অনুষ্ঠান সম্পাদক মোহাম্মদ আলামিন, উপদেষ্টা পরিষদের সদস্য মিনহাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, কুমিল্লার স্থানীয় দৈনিক কুমিল্লার কাগজের উপ সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক জহির শান্ত ।

ইফতারের পাশাপাশি সংগঠনটি তাদের ভলান্টিয়ারদের মাঝে এওয়ার্ড তুলে দেন । শ্রেষ্ঠ ভলান্টিয়ার হিসাবে জানুয়ারী মাসের স্বীকৃতি পান সংগঠনটির সদস্য খাদিজা আক্তার জেবিন, ফেব্রুয়ারী মাসের শ্রেষ্ঠ ভলান্টিয়ার হিসাবে স্বীকৃতি পান সংগঠনটির সদস্য মেহেদী হাসান রাব্বি। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সার্টিফিকেট অর্জন করেন সংগঠনটির সদস্য আনিকা তাহাসিন, ওয়াজিহা রুহি, সাজিয়া আলম ও অনিক সাহা । এ সময় অতিথিরা তাদের হাতে ক্রেষ্ট এবং সার্টিফিকেট তুলে দেন ।
রং তুলি যুব ফাউন্ডেশন এর বর্তমান ও সাবেক ভলান্টিয়ারদের উপস্থিতিতে ইফতার আনন্দ – সাত ছিলো বর্ণাঢ্য আয়োজন। সাবেক সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি পিন্টু চন্দ্র সরকার, কাজী সাইদা সুমাইয়া নুর অপ্সরা, সাবেক সহ সভাপতি শামীমা ভূইয়া বৃষ্টি । বর্তমান বোর্ড মেম্বারদের মাঝে উপস্থিত ছিলেন সভাপতি মো: আলম মিয়া, সহ সভাপতি শারিমিন আক্তার, সাধারন সম্পাদক তানভীর হাসান ,জনসংযোগ কর্মকর্তা নয়ন চন্দ্র ধর, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, প্রকল্প ব্যবস্থাপক হাবিবা তন্নী, অর্থ সম্পাদক সামিনা, পরিকল্পনা ও প্রশিক্ষন সম্পাদক ফারহানা বিনতে ফরিদ।

সাধারণ ভলান্টিয়ারদের মাঝে উপস্থিত ছিলেন আনিকা তাহাসিন, খাদিজা আক্তার জেবিন, ওয়াজিহা রুহি, সাইবা আরবি চৈতী, হাসান মাহমুদ, অনিক সাহা, আয়শা আক্তার, শাহাবুদ্দিন রনি, শাহ আমানত বিজয়, অনম প্রমুখ। ইফতার আনন্দ – পর্ব সাত প্রোগ্রামটির চেয়ারম্যান ছিলেন সংগঠনটির সদস্য সাদিয়া বিনতে বাশার, কো-চেয়ারম্যান ছিলেন সাহেদ ইসলাম ও ফারহানা বিনতে ফরিদ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাইফ বাবু বলেন , নিজেদের জায়গা থেকে সমাজের বিভিন্ন মানুষের সহায়তায় আমরা প্রতিবছর এই প্রোগ্রাম করে থাকি । এ বছর নিয়ে আমরা সপ্তম বছর এটি করতে সক্ষম হয়েছি । সামনের বছর ইনশাল্লাহ আরো বড় পরিসরে হয় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়াঁবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all