×

অনলাইন ডেস্ক:
নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেট দল জিতে নিয়েছে শিরোপা। সেই টুর্নামেন্টের পর থেকেই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে ছিল পুরুষদের এশিয়া কাপ ক্রিকেট। অনেক সংশয়, সম্ভাবনা কাটিয়ে অবশেষে এশিয়া কাপ ক্রিকেটের এবারের আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে।

টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া ‘স্টার স্পোর্টস’ জানিয়েছে এই পূর্ণাঙ্গ সূচি। আগামী সেপ্টেম্বরের ১৫ তারিখ দুবাইতে পর্দা উঠবে এশিয়ান শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের। ১৩ দিনব্যাপী এই যজ্ঞের পর্দা নামবে ২৮ শে সেপ্টেম্বর। ভারত এবারের আসর আয়োজন করতে অপারগতা প্রকাশ করায় আরব আমিরাতে হবে এশিয়া কাপের ১৪তম আসরটি।

ছয় দলের এই টুর্নামেন্টের পাঁচ দল নিশ্চিত হয়েছে ইতোমধ্যেই। তারা হলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তান। ষষ্ঠ দলটি নির্ধারিত হবে মূল আসর শুরুর আগে হওয়া বাছাইপর্ব থেকে।

দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ছয় দল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা দল। ‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল নিয়ে হবে ‘সুপার ফোর’। যেখানে চার দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেখানের শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল ম্যাচ। ১৫ তারিখে শুরু হওয়া টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ চলবে ২০ তারিখ পর্যন্ত। পরে ২১ তারিখ থেকে শুরু হবে ‘সুপার ফোর’ এর ম্যাচ। ফাইনাল ম্যাচটি হবে ২৮ সেপ্টেম্বর তারিখে।

এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচসমূহ
১৫ সেপ্টেম্বর – প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দুবাই
২০ সেপ্টেম্বর – প্রতিপক্ষ আফগানিস্তান, আবু ধাবি

এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, দুবাই
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৭ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, আবু ধাবি
১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবু ধাবি

সূত্র: জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা থেকে মিলছে একের পর এক অস্ত্র !

নিজস্ব প্রতিবেদক:সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বের সকাল পুকুরটি থেকে ১০টায় পর্যন্ত কয়েকটি পিস্তল-বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লার...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক: দুই বছর পর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবারও শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রবিবার মান্যবর জেলা প্রশাসক মো. রেজা...

Read out all

বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১...

Read out all

দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধের ঘটনায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর)...

Read out all