×

(মাহফুজ বাবু,কুমিল্লা)

আগামীকাল ঈদ নতুন জামা কিনে দিয়েছে বাবা। খুশিতে আত্মহারা নাজিরা বাজার হাফেজিয়া মাদ্রাসার ছোট শিশু জিহাদ (৬)। অন্য সব শিশুদের মতই জিহাদ ও ঈদের আগমনে ব্যাস্ত তার খুদে বন্ধু মহলের সাথে। সবাই কে বলেছে ঈদের নতুন জামা গায়ে দিয়ে ঘুরবে সারাদিন। কিন্তু নিয়তির এ কেমন নিষ্ঠুরতা! মহাসড়কে দ্রুতগতির ঘাতক মাইক্রোবাস কেড়ে নিলো শিশু জিহাদের প্রাণ।

কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচংয়ের নাজিরা বাজার এলাকায় শুক্রবার বিকেল সারে ৪টায় ঘটে এ দুর্ঘটনা। মহাসড়ক সংলগ্ন নাজিরা বাজার অলিপুর রোডের মাথায় হোটেল ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে জিহাদ। বাবার দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে মহাসড়ক পাড়ি দিতে যাচ্ছিলো জিহাদ। দৌড়ে রাস্তা পেরুনোর সময় ঢাকাগামী একটি সাদা মাইক্রোবাস চাপা দেয় জিহাদ কে। গাড়ীর চাকার নিচে পরে মাথায় গুরুতর আঘাতে রক্তাক্ত হয় হয় শিশুটি। বাবার দোকানের সামনেই ঘটে ঘটনাটি। ঘটনাস্থলে উপস্থিত আটো চালক এবং দোকানদাররা দৌড়ে আসে সাথে সাথে।

ততক্ষণে স্পিড বাড়িয় পালিয়ে যায় ঘাতক মাইক্রোবাসটি। শিশুটির পিতা জাকির হোসেন সহ কয়েকজন দ্রুত জিহাদকে উদ্ধার করে নিয়ে যায় ক্যান্টনমেন্ট ময়নামতি জেনারেল হাসপাতালে। বিধি বাম, ডাক্তার জানায় মাথায় প্রচন্ড আঘাত আর প্রচুর রক্তক্ষরণে কিছুক্ষণ আগেই জিহাদ চলে গেছে না ফেরার দেশে। নির্বাক পিতা জাকির হোসেন, পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা সন্তানের লাশ কোলে নিয়ে হারিয়ে ফেলে চিৎকার দেয়ার ক্ষমতা । খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে যায় হাসপাতালে। শিশু জিহাদের লাশ নিয়ে আসা হয় বাড়িতে ।

ঘোষনগর গ্রমের নাজিরা বাজার এলাকার মুকুল মিয়ার ছেলে জাকির হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, বোবা হয়ে বসে আছে শিশু জিহাদের পাশে। দাদা, দাদী, ফুপু, চাচা, চাচাত ভাই বোন সবাই শোকে কাতর কেউ কেউ কাঁদছে বুক চাপড়ে । পরিবারের সকলের বিলাপকরা কান্নায় আশেপাশের পরিবেশ যেন ভারী হয়ে উঠেছে। ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all