×

( জাগো কুমিল্লা.কম)
আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে বিষ্ণপুরে আয়োজিত ইফতার পার্টি বাধা ও নেতাকর্মীদের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এফবিসিসিআই পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা। শুক্রবার সন্ধ্যায় নগরীর চেম্বার অব কর্মাস সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআই পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান বলেন, আজকে আমাদের বিষ্ণপুরে আফজল খান ফাউন্ডেশনের ইফতার পার্টি ছিল। কিন্তু ইফতার পাটি পন্ড করার জন্য গতকাল থেকে আমাদের নেতা-কর্মীদের হুমকী দেওয়া হচ্ছে। তখন কুমিল্লা এসপি সাহেব কে আমার আব্বু ফোন  দেওয়ার পর তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।

মুন্সেফ কোয়াটারের তারেক, জিএস সহিদ ও সিহানুকের নেতৃত্বে সারা কুমিল্লা শহরের যত গুন্ডা পান্ডা আছে তাদের নিয়ে আমাদের পূর্ব নির্ধারিত স্থানে ইফতার করতে দেওয়া হয়নি। সেখানে তারা নাকি ছাত্রলীগের প্রোগ্রাম দিসে। পরবর্তীতে সাবেক ছাত্রলীগে নেতা আব্দুল কাদের বাসায় ইফতারের আয়োজন করা হয়েছে। তারা সেখানে গিয়ে চেয়ার-টেবিল লুট করে নিয়ে গেছে। এ সময় তারা বলছে এখানে যদি কোন ইফতার পাটি করা হয় , খুন হবে, মার্ডার হবে।

মাসুদ পারভেজ খান ইমরান আরো বলেন, আমরা তো সেখানে খুনাখুনি করতে যায়নি। আজকে আমি প্রশাসনের কোন হেল্প পাইনি। এসপি সাহেবকে কয়েকবার ফোন দেওয়া হয়েছে। যখন হামলা হয়েছিল এডিশনাল এসপি ও ওসি সাহেবকে ফোন দেওয়া হয়েছে কেউ ফোন ধরেনি। আমরা তো ইফতার করতে গেছে, সেখানে এই অরাজকতার কারণ কি ? আমি কি আওয়ামীলীগ করি না। আজকে আমার বাবার কারণে কুমিল্লায় আওয়ামীলীগ টিকে আছে। আগামীকাল আমরা এসপি মহোদয়ের কাছে যাবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সংবাদ সম্মেলনে মহানগর আওমীলীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা বলেন, যেহেতু আমরা প্রোগ্রামটা করতে পরি নাই , ওনারা হয়তো বলবেন ওনারা সাকসেস, আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বলতে চাই, এটা তাদের ভুল ধারণা। রোজার মাস , আমরা পরিবেশ শান্ত রাখতে চাই। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ইফতার পাটির মাধ্যমে নৌকার কথা পৌঁছে দিতে চাই। এটাই আমাদের উদ্যেশ্য। এসপি সাহেবের নির্দেশনা মোতাবেক কাজ করবো। সহযোগিতা করলে আমরা শান্তিপূর্ণ ভাবে ইফতার পাটি গুলো করবো। আর যদি সহযোগিতা না পাই, তারপরও আমরা যাবো ইনশাল্লাহ্। তবে তখন কোন কোন ঘটনা ঘটলে প্রশাসনকে দায় নিতে হবে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:  দেখতে সমস্যা হলে jagocomilla  ইউটিউব চ্যালেন গিয়ে দেখার অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all