×

বুড়িচং প্রতিনিধি:

এড আবুল হাসেম খাঁন কে নমিনেশন দেওয়ায়,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ । শনিবার দুপুর ১ টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন তার ফেসবুকে আইডে থেকে এই পোস্ট দেন । তিনি কুমিল্লা -৫ আসনে আওয়ালীগের মনোনয়ন প্রত্যাশি ছিলেন । তবে তিনি আগেই বলেছেন দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না। এমন সিদ্ধান্তে তার নেতা কর্মীরা হতাশ হলেও আগামী সংসদ নির্বাচনের দলের মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা করেছেন ।

তবে সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে কুমিল্লা -৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয় পেলেন প্রয়াত মতিন খসরুর অন্যতম রাজনৈতিক শিষ্য বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম খান।

শনিবার (১২ জুন) সকাল ১১ টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই আসনের চুড়ান্ত প্রার্থী নির্ধারণ করে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন

নির্বাচন কমিশন গত ২ জুন এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ জুন। তফসিল ঘোষণার সময় উপ-নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হলেও দেশে করোনা সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ইসি ভোট গ্রহণের তারিখ পুনর্র্নিধারণ করেছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ২৮ জুলাই এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তফসিল অনুযায়ী অন্যান্য আনুষ্ঠানিকতা অপরিবর্তিত থাকবে।

বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৫ সংসদীয় আসনে ভোট রয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৬শ ৮০জন। আব্দুল মতিন খসরু জীবত থাকাকালীন দলীয় কোন্দলে ভারাক্রান্ত ছিল বুড়িচং উপজেলা আওয়ামী লীগ। ৩ বছরে এই উপজেলা ৪ টি কমিটি গঠন করে । এই নিয়ে কুমিল্লা (দ.) জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (এমপি) এবং কুমিল্লা (দ.) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক (এমপি) ও বেশ চিন্তিত ছিলেন । তবে ধারণা করা হচ্ছে আসন্ন উপনির্বাচন ও দলীয় কোন্দল কাল হতে পারে নৌকা মনোনীত প্রার্থীর ।

১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট ৫ বার (১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালনসহ দেশ ও এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all