×

অনলাইন ডেস্ক:

দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ৪৫ রানে হেরেছে বাংলাদেশ। রাশিদ খান, মুজিবুর রহমান ও মোহাম্মদ নাবির স্পিন ঘূর্ণির কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছেন সাকিবরা। ফলে মাত্র ১৬৮ রানের টার্গেটও লড়াই করে তাড়া করতে পারল না বাংলাদেশ। প্রথম বলেই আফগানিস্তাকে ব্রেক থ্রো এনে দেন মুজিবুর রহমান। রানের খাতা খোলার আগেই সাজঘরে তামিম। এরপর সাকিবকে ক্যাচে পরিণত করেন মোহাম্মদ নাবি। লিটন দাসও কাবু হয়েছেন নাবির স্পিনেই।

আর রাশিদ খান তো তার চমক দেখিয়েই চলেছেন। বল হাতে নিয়েই মুশফিককে বোল্ড করলেন। পরের বলেই তুলে নিলে সাব্বিরের উইকেটও। নিজের দ্বিতীয় ওভারে উইকেট শূন্য থাকলেও তৃতীয় ওভারে ফিরিয়েছন মোসাদ্দেককে। ততক্ষণে বাংলাদেশের পরাজয়টা শুধুমাত্র সময়ের ব্যবধান হয়েই থাকল। আফগানদের এমন স্পিন ঘূর্ণিতেই কাবু হয়েছে টাইগাররা।

তবে শেষ দিকে ঝলক দেখিয়েছেন শাপুর জাদরান। ১৮তম ওভারে একে একে তুলে নেন আবুল হাসান রাজু, মাহমুদুল্লাহ ও রুবেল হোসেনের উইকেট। সবমিলিয়ে ১২২ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all