×

অনলাইন ডেস্ক:
হতে পারতেন ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। বিশ্বকাপে নিজের গোলসংখ্যাকেও ছয়ে উন্নীত করতে পারতেন। কিন্তু হায়! এক পেনাল্টি মিস যেন সবকিছুকেই আশঙ্কায় ফেলে দিল। আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার পথে আইসল্যান্ডের বিপক্ষে মেসির পেনাল্টি মিস যে কত বড় বাধা হতে পারে সেটা মেসি নিজেও জানেন। নবাগত দলটার বিপক্ষে ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। ম্যাচ শেষে দলকে তিন পয়েন্ট এনে দিতে না পারার জন্য সব দায় নিজের কাঁধেই নিলেন মেসি।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রাক্বালে মেসি বলেন, ‘আমি খুব রাগান্বিত এবং মর্মাহত কারণ আমি পেনাল্টি মিস করেছি। আমিই এর জন্য দায়ী কারণ আমার জন্য তিন পয়েণ্ট পেলো না দল। এটা হয়ত সবকিছু পাল্টে দিবে। আমাদেরকে শান্ত থাকতে হবে।’

বিশ্বকাপে নিজের পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ক্রোয়েটরা যে শক্ত প্রতিপক্ষ সেটা জানেন মেসিও। কিন্তু টুর্নামেন্টে টিকে থাকতে ঐ ম্যাচে জিততেই হবে তাদের। মেসি বলেন,‘সুযোগ তৈরি করতে আমাদের খুব কষ্ট হয়েছে। আমরা ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের জন্য খেলবো। আমরা আইসল্যান্ডের বিপক্ষেও এগিয়ে ছিলাম। আমরা চেষ্টা করেছি কিন্তু হয়নি। পেনাল্টি মিস করাটা খুব কষ্টের।’

এই ড্রয়ে আশাহত হলেও ম্যাচটি জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন মেসি। আইসল্যান্ডের বিপক্ষে ২৭টি সুযোগ তৈরি করেও গোল পায়নি আর্জেন্টিনা। মেসি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম কেননা এটা আমাদের মনোবল চাঙ্গা করতো। কিন্তু এটা মাত্র শুরু এবং আমরা জানি কেউই আমাদের ছাড় দিবে না। এমনকি তারা যদি বাজে দলও হয় তারাও লড়াই করবে কারণ আজকের ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all